TRENDING:

WB Assembly Election 2026: হুহু করে বেড়েছে নতুন ভোটার, শতায়ু নাগরিকের সংখ্যাও নেহাত কম নয়! বিধানসভা ভিত্তিক পরিসংখ্যান চমকে দেবে এই জেলায়

Last Updated:

WB Assembly Election 2026: জেলায় নতুন ভোটারের সংখ্যা যেমন চমকে দেওয়ার মতো, তেমন শায়ু ভোটারের সংখ্যা জানলেও চমকে যাবেন। এবারের নির্বাচনে জেলার মোট ১৮,৮৮,৬৯৮ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। তারমধ্যেই প্রশাসনিক পর্যায়ে বেড়েছে তৎপরতা। আর এসবের মাঝেই নির্বাচন সংক্রান্ত চমৎকার তথ্য উঠে এল জেলায়। জেলায় নতুন ভোটারের সংখ্যা যেমন চমকে দেওয়ার মতো, তেমন শায়ু ভোটারের সংখ্যা জানলেও চমকে যাবেন।
পশ্চিম বর্ধমান জেলায় নতুন ভোটারের সংখ্যা চমকে দেওয়ার মতো
পশ্চিম বর্ধমান জেলায় নতুন ভোটারের সংখ্যা চমকে দেওয়ার মতো
advertisement

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে জেলার মোট ১৮,৮৮,৬৯৮ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯,৬৫,৩৬১ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৯,২৩,৩১৬ জন। এ ছাড়াও জেলায় মোট ২১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

advertisement

আরও পড়ুন: পকেটে টান থাকলে দার্জিলিং ভ্রমণের এই সিক্রেট টিপস মিস করবেন না, পাহাড় ঘুরতে গিয়ে টাকা বাঁচানোর সেরা উপায় জেনে রাখুন

জেলাশাসকের দফতর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেলায় ১৮-১৯ বছর বয়সী নবীন ভোটারের সংখ্যা ১৯,৪২১ জন। যারা প্রথমবার ভোটবাক্সে নিজেদের রায় দেবেন। অন্যদিকে, ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার রয়েছেন ৭,০৬০ জন। এখানেই আরও বড় চমক। জেলার ভোটার তালিকায় এমন ৩৭ জন নাগরিকের নাম রয়েছে, যাঁদের বয়স ১০০ বছর অতিক্রম করেছে। যার মধ্যে বারাবনি বিধানসভা কেন্দ্রেই সর্বাধিক ৯ জন শতায়ু ভোটার রয়েছেন।

advertisement

আরও পড়ুন: হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস! নৈহাটিবাসীর জন্য বিরাট সুখবর

সেরা ভিডিও

আরও দেখুন
হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস
আরও দেখুন

বিধানসভা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সবথেকে বেশি ২,৩২,৬৭৭ জন ভোটার রয়েছেন। এর ঠিক পরেই রয়েছে আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্র। যেখানে ভোটারের সংখ্যা  ২,৩১,৩৫৭ এবং ২,৩০,৬৭৬ জন। ভিন্নভাবে সক্ষম ভোটারের সংখ্যাও জেলায় নেহাত কম নয়। সব মিলিয়ে মোট ১১,৩১৬ জন বিশেষভাবে সক্ষম ভোটারকে চিহ্নিত করা হয়েছে জেলায়। সকলেই অপেক্ষা করছেন ভোটবাক্সে নিজেদের রায়দানের জন্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: হুহু করে বেড়েছে নতুন ভোটার, শতায়ু নাগরিকের সংখ্যাও নেহাত কম নয়! বিধানসভা ভিত্তিক পরিসংখ্যান চমকে দেবে এই জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল