TRENDING:

Hailstorm Disaster in North Bengal: বসন্তের শিলাবৃষ্টি যেন অভিশাপ! শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল কার্যত ধ্বংসস্তূপ, তছনছ বহু বাড়িঘর

Last Updated:

Hailstorm Disaster in North Bengal: সোমবার রাতের শিলাবৃষ্টি বহু মানুষের জীবনে দুঃস্বপ্ন হয়ে এসেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা গম শিলার আঘাতে মাটিতে মিশে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে আমের মুকুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Hailstorm Disaster in North Bengal: নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে তুমুল ঝড়বৃষ্টি। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের নাগরাকাটা এবং সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গৌড়বঙ্গের কুমারগঞ্জ ব্লকে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃতির তাণ্ডবে কয়েক হাজার ঘর বাড়ি থাকার অযোগ্য হয়ে উঠেছে। শিলাবৃষ্টির দাপটে উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুরের কৃষিক্ষেত্রে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শিলাবৃষ্টি
শিলাবৃষ্টি
advertisement

শিলাবৃষ্টির জেরে বহু বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে গিয়েছে। শতছিদ্র চাল দিয়ে বৃষ্টির জল ঘর ভাসিয়েছে। বিছানা, আসবাবপত্র, খাবার সব নষ্ট হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার গৌড়বঙ্গের কুমারগঞ্জ, হিলি ও বালুরঘাটে গম এবং আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা গম শিলার আঘাতে মাটিতে মিশে গিয়েছে। কৃষকদের দীর্ঘ পরিশ্রমের ফসল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ অলিম্পিক গেম জুডো থেকে চাকরির সুযোগ, উজ্জ্বল ক্যারিয়ার! বর্ধমানে অ্যাসোসিয়েশনের মেগা আয়োজন, জরুরি টিপস দিলেন আন্তর্জাতিক জুডো রেফারি

শিলাবৃষ্টির প্রহারে চলতি মরশুমে জেলার আম চাষেও বড় ধাক্কা লাগতে চলেছে বলে আশঙ্কা করছেন চাষিরা। ফসল হারিয়ে এখন দিশেহারা চাষিরা। প্রকৃতির ধ্বংসলীলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস এবং কৃষি আধিকারিকরা। সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ ভোটের আবহে সরগরম রাজ্য! শিলিগুড়ি পুলিশের অ্যাকশনে হোটেল থেকে পাকড়াও ৪ ভিন রাজ্যের দুষ্কৃতী, উদ্ধার বিপুল টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

মাঝিয়ান আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, সোমবার রাতে দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৩৯ কিমি। যা শিলাবৃষ্টির বিধ্বংসী ক্ষমতা বৃদ্ধি করেছিল। তবে এখনও দুর্যোগের মেঘ কাটেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২১ ও ২২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বসন্তে প্রকৃতির এমন খামখেয়ালি রূপ নিয়ে দুশ্চিন্তায় চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hailstorm Disaster in North Bengal: বসন্তের শিলাবৃষ্টি যেন অভিশাপ! শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল কার্যত ধ্বংসস্তূপ, তছনছ বহু বাড়িঘর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল