TRENDING:

Visa Scam: বিদেশে চাকরির নাম করে ভিসা জালিয়াতি! লক্ষ লক্ষ টাকার প্রতারণা, উস্থি পুলিশের জালে ৩

Last Updated:

Visa Scam: জানা যাচ্ছে, অভিযুক্তরা প্রায় ২২ জনের কাছ থেকে মাথাপিছু ২-৩ লক্ষ টাকা করে নিয়েছিল। টাকা নেওয়ার কিছুদিন পর ভিসাও দেওয়া হয়। তবে পরে জানা যায়, ওই ভিসাগুলি সম্পূর্ণ নকল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উস্থি, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ ভিনদেশে চাকরি দেওয়ার নাম করে ভিসা জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগ। জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে উস্থি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গেই দু’টি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত ৩
ধৃত ৩
advertisement

জানা যাচ্ছে, এই চক্রটি মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের থেকে টাকা তুলত। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়ার কয়েকজন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২২ জনের কাছ থেকে মাথাপিছু ২-৩ লক্ষ টাকা করে নিয়েছে। টাকা নেওয়ার কিছুদিন পর ভিসাও দেওয়া হয়। তবে পরে জানা যায়, ওই ভিসাগুলি সম্পূর্ণ নকল।

advertisement

আরও পড়ুনঃ একরের পর একর জমি জুড়ে রঙের বাহার! ঝাড়গ্রামের পর্যটনে নতুন আকর্ষণ ‘ফুলের রাজ্য’, ঘুরতে গেলে মিস করবেন না

এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উস্থি থানার পুলিশ। তদন্তে নেমে গত ২৫ জানুয়ারি ভিসা জালিয়াতি চক্রের সদস্য গোলাম মোস্তফা শেখকে গ্রেফতার করা হয়। পরে ২৭ জানুয়ারি রামিজ উদ্দিন শেখ ও আফ্রিদি শেখ নামে আরও দু’জন গ্রেফতার হন। তিনজনই উস্থি থানার শিরাকোল, রাজারহাট মোল্লাপাড়ার বাসিন্দা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল সন্দীপ গড়াই সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভিসা জালিয়াতি করছিল। এর মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Visa Scam: বিদেশে চাকরির নাম করে ভিসা জালিয়াতি! লক্ষ লক্ষ টাকার প্রতারণা, উস্থি পুলিশের জালে ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল