TRENDING:

Nadia News: দাম ২০ থেকে ১০ হাজার টাকা! মায়াপুরে নিত্যানন্দ মার্কেটে বৃন্দাবনের রকমারি তুলসী মালা

Last Updated:

২০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের মালা মিলছে ক্রেতাদের নাগালে। আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা ক্রয় করছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মায়াপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আসন্ন দোল উৎসব ও গৌড় পূর্ণিমা উপলক্ষে নদীয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যেই ভক্ত ও পর্যটকদের ভিড় উপচে পড়েছে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র মন্দির চত্বর। উৎসবকে কেন্দ্র করে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি শুরু হয়েছে। তার মধ্যেই বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘নিত্যানন্দ মার্কেট’।
advertisement

আরও পড়ুন: বইয়ের মলাটে শিল্পকলা, যত্ন দেখে মন ভরে যাবে! ছাত্রীর কাজে প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা

মন্দির চত্বরে অস্থায়ীভাবে ছোট ছোট স্টল বসিয়ে গড়ে তোলা হয়েছে এই বিশাল বাজার, যা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। নিত্যানন্দ মার্কেটে বিভিন্ন ধর্মীয় সামগ্রীর পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে বৃন্দাবনের বিখ্যাত তুলসীর মালা। সুদূর বৃন্দাবন থেকে আগত একাধিক বিক্রেতা নানা আকার, নকশা ও দামের তুলসী মালা নিয়ে উপস্থিত হয়েছেন এখানে। বিক্রেতাদের দাবি, এখানে পাওয়া যাচ্ছে আসল বৃন্দাবনের তুলসী কাঠের মালা, যার গুণগত মান স্থানীয় মালার তুলনায় অনেকটাই উন্নত। ২০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের মালা মিলছে ক্রেতাদের নাগালে। আগত ভক্ত ও পর্যটকেরা সানন্দে সেই মালা ক্রয় করছেন।

advertisement

আরও পড়ুন: সাতসকালে বিকট আওয়াজে কেঁপে উঠল হাড়োয়া, বিষ্ফোরণে উড়ে গেল দোকানের দেওয়াল, ছাউনি

বৃন্দাবন থেকে আগত বিক্রেতা পূর্ণেন্দু নস্কর জানান, গৌড় পূর্ণিমা উপলক্ষে মায়াপুরে এটি এক আন্তর্জাতিক মানের মেলা। ফলে বিক্রিও যথেষ্ট ভালো হচ্ছে। প্রতি বছরই তাঁরা এই সময়ে মায়াপুরে আসেন এবং প্রায় এক মাস ব্যবসা করার পর পুনরায় বৃন্দাবনে ফিরে যান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকার ভেঙে ব্যাট-বলের লড়াই! শিলিগুড়িতে শুরু হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের টুর্নামেন্ট
আরও দেখুন

দোল ও গৌড় পূর্ণিমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভিড়। উৎসবমুখর পরিবেশে নিত্যানন্দ মার্কেট এখন মায়াপুর ইসকন মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: দাম ২০ থেকে ১০ হাজার টাকা! মায়াপুরে নিত্যানন্দ মার্কেটে বৃন্দাবনের রকমারি তুলসী মালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল