TRENDING:

জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভারের নীচে উদ্ধার সিভিল পুলিশ কর্মীর পুত্র, ইঞ্জিনিয়ার যুবকের দেহ

Last Updated:

Accident: জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে গৌরীহাট ফ্লাইওভারের নীচে দুর্ঘটনায় সিভিল ইঞ্জিনিয়ার রাজ থাপার মৃত্যু, পুলিশ তদন্তে, এলাকায় শোক ও চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃত যুবক পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং এক পুলিশ কর্মীর পুত্র বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভারের নীচে উদ্ধার সিভিল ইঞ্জিনিয়ার যুবকের দেহ
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভারের নীচে উদ্ধার সিভিল ইঞ্জিনিয়ার যুবকের দেহ
advertisement

জানা গিয়েছে, ফ্লাইওভারের উপরে পড়ে ছিল তাঁর মোটরবাইক, আর প্রায় নয় ফুট নীচে পড়ে ছিল রাজ থাপা নামে ওই যুবকের দেহ। ভোর চারটে নাগাদ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতে শিলিগুড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাজ। সেই সময় পেছন থেকে দ্রুতগামী কোনও গাড়ি ধাক্কা মারে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ফ্লাইওভারের উপর থেকে ছিটকে পড়ে যায় এবং রাজ নিচে পড়ে গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

advertisement

বিহারের তরুণীর প্রেমে বীরভূমের গৃহবধূ! স্বামী, সন্তান ছেড়ে ডিভোর্সের আবেদন রামপুরহাট আদালতে

আহমেদাবাদে ছেলের মৃত্যুর পর ৬ কোটির BMW গাড়ি মাটি চাপা দিলেন বাবা! ‘বেচে দিতে পারতেন, দরিদ্রকে দিতেন!’ লাগাতার সমালোচনা

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে গাড়িটি ধাক্কা মেরে পালিয়েছে বলে সন্দেহ, সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

রাজ থাপা স্থানীয়ভাবে পরিচিত ছিলেন এবং পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের আবহ। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! ফ্লাইওভারের নীচে উদ্ধার সিভিল পুলিশ কর্মীর পুত্র, ইঞ্জিনিয়ার যুবকের দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল