TRENDING:

তৃণমূলের লেখা দেওয়াল মুছে দিলেন বিজেপি নেতা? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়!

Last Updated:

TMC Vs BJP: গলসির উচ্চগ্রামের মণ্ডলপাড়ার ১৯৩ বুথের একটি বাড়ির দেওয়ালে সাদা রঙের উপর নীল রং দিয়ে আঁকা ছিল তৃণমূলের জোড়াফুল। অভিযোগ, সেই জোড়া ফুল সাদা চুন দিয়ে মুছে দেন বিজেপি নেতা রাজু পাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: এ যেন উলটো পুরাণ। তৃণমূলের দেওয়াল মুছে দিল বিজেপি। সেই ভিডিও এখন মোবাইলে মোবাইলে ঘুরছে। আর তা নিয়ে শুরু হয়েছে দু পক্ষের তাল ঠোকাঠুকি। চলছে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ। ভোটের মুখে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। কোথায় ঘটল এমন ঘটনা?
News18
News18
advertisement

গলসির উচ্চগ্রামের মণ্ডলপাড়ার ১৯৩ বুথের একটি বাড়ির দেওয়ালে সাদা রঙের উপর নীল রং দিয়ে আঁকা ছিল তৃণমূলের জোড়াফুল। অভিযোগ, সেই জোড়া ফুল সাদা চুন দিয়ে মুছে দেন বিজেপি নেতা রাজু পাত্র।

বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি…! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? একলাফে বাড়বে ‘গরম’? এসে গেল আবহাওয়ার বড় আপডেট!

advertisement

পূর্ব বর্ধমানের গলসির ভাইরাল ওই ভিডিও তে দেখা যাচ্ছে, বিজেপি নেতা রাজু পাত্র সাদা চুন লেপে দিচ্ছেন তৃণমূলের জোড়াফুলের প্রতীকের ওপর। গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রামে গ্রামের ঘটনা। দ্রুত সেই ভিডিও জেলা জুড়ে ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাকির হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজু পাত্র যে গ্রামে যাবে, সেই গ্রামের মহিলাদের দিয়ে ঝাঁটা মেরে তাকে তাড়ানো হবে। তিনি বলেন, ওই নেতা নিজেকে যেন বিরাট কিছু মনে না করেন।”

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের ১০,০০০ টাকার ‘রেট’ কত হবে জানেন…? শুনলেই চমকে যাবেন ‘উত্তরে’!

তিনি আরও বলেন, “তৃণমূল অশান্তি চায় না। আর অশান্তি করার চেষ্টা করলে ওরা যে ভাষায় কথা বলবে, আমরাও সেই ভাষায় কথা বলব। ওরা ঝগড়া লাগাতে চাইলে গলসি ১ নং ব্লকে একটাও দেওয়াল লিখতে দেব না। আর দ্বিতীয়বার যদি এটা কোথাও হয়, তাহলে বুঝিয়ে দেব তৃণমূল কী জিনিস।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

ওই ভিডিও প্রসঙ্গে রাজু পাত্রর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন তুলে বলেন, “ওই দেওয়ালটা কি তৃণমূলের এগ্রিমেন্ট করা দেওয়াল? ওই দেওয়ালে পুরনো একটি ঘাসফুলের ছবি হালকা ভাবে আঁকা ছিল। সেখানে চুন দিয়েছি। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, জাকির হোসেন যদি ভেবে নেন আমরা হাতে চুড়ি পরে বসে আছি তাহলে ভুল করবেন। আমরা হাতে চুড়ি পরা বিজেপি নই। আমরা প্রতিরোধ করতে পারি। আমরা প্রয়োজন পড়লে প্রতিশোধও নিতে পারি। উনি যদি আমাকে দেখে নেন, আমিও ওনাকে দেখে নেব। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই দেয়ালের দখলকে কেন্দ্র করে গলসিতে উত্তেজনার পারদ চড়ছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
তৃণমূলের লেখা দেওয়াল মুছে দিলেন বিজেপি নেতা? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল