কন্টেইনারটি পিছন থেকে বাইকে ধাক্কা মেরে অনেক দূর টেনে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোশালা মোড় জাতীয় সড়কে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই ঘটনার পর তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। নিজের বিধানসভা এলাকায় একের পর এক দুর্ঘটনা, মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা আটকাতে যজ্ঞের আয়োজনের ঘোষণা রাজগঞ্জের বিধায়কের। এদিকে দুর্ঘটনায় নেতার মৃত্যুর ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়।
advertisement
এদিকে, শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল জামাইয়ের। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রঘুনাথগঞ্জে। পুলিশ জানিয়েছে, মৃত জামাইয়ের নাম জাহাঙ্গীর শেখ (৩০)। তার বাড়ি লালগোলার তারানগর এলাকায়। জানা গিয়েছে, তারানগর এলাকা থেকে বাইক চালিয়ে রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি আসছিলেন জাহাঙ্গীর শেখ নামে ওই যুবক। তখনই রাস্তাতে কার্যত বড় লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
