TRENDING:

ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলা: খাবারে কেমিক্যাল যেন না থাকে! মেলা শুরু হওয়ার আগেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামল জেলা ফুড সেফটি দফতর

Last Updated:

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া ধর্ম মহামেলা। তার আগেই মেলার মাঠে বসা খাবারের দোকানগুলিতে পরিদর্শনে গেল জেলা ফুড সেফটি দফতর। খাবারে কোনও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার না করার জন্য দোকানদারদের সতর্ক করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হতে চলেছে মতুয়া ধর্ম মহামেলা। আগামী ১৬ তারিখ থেকে শুরু হওয়া এই মহামেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। প্রতিবছরের মতো এ বছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মতুয়া ভক্ত ঠাকুরনগরে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। সেই কারণে মেলার মাঠে বসতে শুরু করেছে একের পর এক অস্থায়ী দোকান, বিশেষ করে বিভিন্ন ধরনের খাবারের স্টল।
ঠাকুরনগর মতুয়া মেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ!
ঠাকুরনগর মতুয়া মেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ!
advertisement

মেলা শুরু হওয়ার আগেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামল জেলা ফুড সেফটি দফতর। শুক্রবার ঠাকুরনগর মেলার মাঠে গিয়ে খাবারের দোকানগুলির গুণগতমান খতিয়ে দেখেন ফুড সেফটি দফতরের আধিকারিকেরা। মেলায় বসা বিভিন্ন দোকান থেকে খাবারের নমুনা পরীক্ষা করে দেখা হয় এবং খাবার প্রস্তুতির পরিবেশ ও স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা হচ্ছে কি না তাও পর্যবেক্ষণ করা হয়।

advertisement

গ্যাস সিলিন্ডার নেই? রান্না বন্ধ করতে হবে না! জেনে নিন গ্যাস ছাড়া রান্নার ১০টি বিকল্প উপায় 

মার্কিন-ইজরায়েল হামলায় পা হারিয়ে কোমায় চলে গেলেন মোজতবা খামেনেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে বিরাট শোরগোল

ফুড সেফটি দফতরের পক্ষ থেকে দোকানদারদের স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যাতে কোনওভাবেই খাবারের মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল বা ভেজাল উপাদান ব্যবহার না করা হয়। বিশেষ করে রঙ, সংরক্ষণকারী রাসায়নিক বা নিম্নমানের উপকরণ ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি খাবার তৈরির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার জল ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে দোকানদারদের।

advertisement

মেলা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় বলে প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভক্ত ও দর্শনার্থীদের যাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফুড সেফটি দপ্তর।

ফুড সেফটি দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন, ঠাকুরনগরের এই ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছর অসংখ্য ভক্ত সমবেত হন। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের গুণগতমান পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশাসনের এই উদ্যোগ মেলায় আগত মানুষের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

আগামী কয়েক দিনের মধ্যে মেলার প্রস্তুতি আরও জোরদার হবে। প্রশাসন, মতুয়া মহাসংঘ এবং স্থানীয় কমিটির যৌথ উদ্যোগে মেলার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ভক্তদের জন্য একটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলা: খাবারে কেমিক্যাল যেন না থাকে! মেলা শুরু হওয়ার আগেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামল জেলা ফুড সেফটি দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল