TRENDING:

'লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট দাবি শুভেন্দুর...! আশাকর্মী, সিভিক ভলেন্টিয়াররা কী পাবেন? রাজ্য বাজেট পেশের আগেই বিস্ফোরক বিরোধী দলনেতা!

Last Updated:

Suvendu Adhikari: রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় দাবি জানিয়ে শুভেন্দু বলেন, "আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের অল্প কিছু দেবে। লক্ষ্মীর ভাণ্ডারে কয়েকশো বাড়বে' আমরা আসার পর দেখে নেব।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় দাবি জানিয়ে শুভেন্দু বলেন, “আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের অল্প কিছু দেবে। লক্ষ্মীর ভাণ্ডারে কয়েকশো বাড়বে’ আমরা আসার পর দেখে নেব।”
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

কপালে তিলক কাটা।গলায় হলুদ উত্তরীয় জড়িয়ে এদিন বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে যা বলেছেন সব অফ রেকর্ড। কিছু রেকর্ড হয়নি। চায়ের দোকানে আমরা যেমন বলি, তেমন বলে এসেছেন।”একই প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, “কানাগলিতে ঢুকে পড়েছেন মমতা। মামার বাড়ি নয়। কমিশন চিঠি দিয়েছে, উত্তর দেয়নি।”

advertisement

আরও পড়ুন: ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়…! ‘মৌলিক অধিকার নয়’, কিন্তু টাকা দিতেই হবে রাজ্যকে! ‘সময়সীমা’ বেঁধে কমিটি গড়ল কোর্ট

ডিএ মামলার সরকারি কর্মচারীদের বকেয়া টাকা দেওয়ার সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার শুভেন্দু বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ি মহার্ঘ ভাতা পেতে চলেছেন।”

advertisement

আরও পড়ুন: রাজ্য বাজেট পেশ আজ, কী কী চমক থাকবে…? কখন পেশ হবে বাজেট? রইল জরুরি আপডেট!

রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দেগে শুভেন্দুর মন্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংবেদনশীল সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইবুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট, একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

শুভেন্দুর কথায়, “এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়, ন্যায্য অধিকারের জন্য আপোষহীন এই লড়াইকে আমি কুর্ণিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন-সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট দাবি শুভেন্দুর...! আশাকর্মী, সিভিক ভলেন্টিয়াররা কী পাবেন? রাজ্য বাজেট পেশের আগেই বিস্ফোরক বিরোধী দলনেতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল