TRENDING:

Indian Railways: খড়্গপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম...কালো ব্যাগের ভিতরে থরে থরে রাখা টাকা! রেলের তৎপরতায় ধৃত যাত্রী

Last Updated:
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করায় ইব্রাহিম মোল্লা আটক হন. তার কাছ থেকে ৫০ লক্ষ ৭৭ হাজার নগদ টাকা উদ্ধার হয়. ইব্রাহিমকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে.
advertisement
1/6
খড়্গপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম...কালো ব্যাগের ভিতরে থরে থরে রাখা টাকা! রেলের তৎপরতায় ধৃত যাত্রী
পশ্চিম মেদিনীপুর: রেল স্টেশনে প্রতিদিনই হাজার হাজার লোকজন যাতায়াত করে৷ কে কোন উদ্দেশ্য নিয়ে যাত্রা করছে, তা সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না৷ তবে তা সত্ত্বেও রেল পুলিশ যে কোনও রকমের অপরাধমূলক কাজ আটকানোর জন্য অতন্দ্র প্রহরায় থাকে৷
advertisement
2/6
তেমনই একটা নজির সম্প্রতি উঠে এল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশনে৷ খড়গপুর রেল স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি৷
advertisement
3/6
উপস্থিত রেল পুলিশের ওই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হওয়ায় তাকে প্রাথমিকভাবে আটক করা হয়। কিন্তু, এখানেই শেষ নয়..
advertisement
4/6
রেল সূত্রের খবর, তারপরই তার কাছ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ ৭৭ হাজার নগদ টাকা উদ্ধার করে রেল পুলিশ।
advertisement
5/6
রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি হুগলি জেলার চন্ডিপুর থানার বাসিন্দা ইব্রাহিম মোল্লা (৪২)। তিনি উড়িষ্যার বহরমপুর জেলায় একটি সোনার দোকানে কাজ করত। কী করে তার কাছে এত টাকা তার কাছ থেকে কোন সঠিক উত্তর মেলেনি বলে পুলিশের দাবি।
advertisement
6/6
ইব্রাহিম মোল্লাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান খড়গপুর রেলওয়ে পুলিশ সুপার মিতুন কুমার দে। (প্রতিবেদন: সুজিত ভৌমিক )
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: খড়্গপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম...কালো ব্যাগের ভিতরে থরে থরে রাখা টাকা! রেলের তৎপরতায় ধৃত যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল