TRENDING:

Suvendu Adhikari: '৫০০ টাকায় আজকাল কিছুই হয় না', বাজেটের পরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: চন্দ্রিমা ভট্টাচাৰ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, “২ কোটি ৪২ লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের। বাজেটের পরই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর রাজ্য বাজেটে। ৫০০ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ৫০০ টাকার ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে। চন্দ্রিমা ভট্টাচাৰ্য অন্তর্বর্তী বাজেট পেশ করে জানান, “২ কোটি ৪২ লক্ষ মহিলা সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের। বাজেটের পরই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
advertisement

শুভেন্দুর অভিযোগ, ‘ছলনা করা হয়েছে। এটা একটা প্রচারপত্র। কোনও ভিত্তি নেই। শূন্য নয়, মাইনাস পাবে। যুবক-যুবতীদের জন্য কোনও কাজের খোঁজ নেই। সরকারের কোনও মমত্ব নেই। আদিবাসী তফশিলিদের জন্য কোনও বরাদ্দ বৃদ্ধি নেই। এরা বুঝে গেছে এবার যেতে হবে। রাজনীতিতে ভোটের ইস্তেহারমাত্র।’

আরও পড়ুন: ডেডলাইন ৫ মার্চ, ২৫% ডিএ দিতে রাজ্যের খরচ ১০,৪৬৮ কোটি টাকা! কত সরকারি কর্মী কত করে টাকা পাবে জানেন!

advertisement

শুভেন্দুর দাবি, ‘নারী সুরক্ষা নিয়ে একটা কথাও বলা নেই। নতুন বিধানসভা ভবন নিয়ে কোনও ঘোষণা নেই। সাগরে নারকেল ফাটিয়ে এলেন। কোনও বরাদ্দ নেই তারপর। ঘাটাল নিয়ে কোনও কিছু নেই। হীরক রানি বাই বাই। মে-তে আমরা বাজেট করব। পূর্ণাঙ্গ বাজেট। হাতে কাজ, পাতে ভাত। পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে ডবল ইঞ্জিন খুব দরকার।’

advertisement

আরও পড়ুন: মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে, অবসরপ্রাপ্তরাও কি এই সুবিধে পাবেন? বড় রায় আদালতের

বিরেধী দলনেতা আরও বলেন, ‘৫০০ টাকা বাড়ালে এখন আর কিছু হয় না। ঢপের চপ করেছেন আজ। আমরা ৭৭ থেকে ১৭৭ করব’।

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

পারাদ্বীপ ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: '৫০০ টাকায় আজকাল কিছুই হয় না', বাজেটের পরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল