TRENDING:

Sundarban Deity: সুন্দরবনে জঙ্গলজীবী মানুষের সাহস ও আশ্রয়ের প্রতীক লৌকিক দেবী বনবিবি

Last Updated:

Sundarban Deity: সুন্দরবনে জঙ্গলজীবী মানুষের সাহস ও আশ্রয়ের প্রতীক লৌকিক দেবী বনবিবিসুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও অরণ্যপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বনবিবির মন্দির সেই বিশ্বাসেরই সাক্ষ্য বহন করে। লোকবিশ্বাসে বনবিবি শুধু দেবী নন, তিনি জঙ্গলের অভিভাবক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবনের গভীর জঙ্গল, নদীখাঁড়ি আর ম্যানগ্রোভে ঘেরা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বনদেবী বনবিবি। মৎস্যজীবী, মধু-সংগ্রহকারী ও কাঠুরিয়া সম্প্রদায়ের কাছে তিনি আজও রক্ষাকর্ত্রী। জঙ্গলে মাছ, মধু কিংবা কাঁকড়া সংগ্রহে যাওয়ার আগে বনবিবির আরাধনা না করে কেউই প্রায় পা বাড়ান না। সুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও অরণ্যপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বনবিবির মন্দির সেই বিশ্বাসেরই সাক্ষ্য বহন করে। লোকবিশ্বাসে বনবিবি শুধু দেবী নন, তিনি জঙ্গলের অভিভাবক। সুন্দরবনের প্রকৃতি যেমন কঠোর, তেমনি রহস্যময়। তাই জীবিকার তাগিদে জঙ্গলে প্রবেশের আগে বনবিবির কৃপা প্রার্থনা করাই এখানকার অনেকেরই চিরাচরিত রীতি। বনবিবির পূজা হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল জঙ্গলজীবী মানুষের মিলিত সংস্কৃতির প্রতীক।
advertisement

সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মণ্ডলের মতে, বনবিবির পুজোর পেছনে রয়েছে এক জনপ্রিয় কাহিনি। কথিত, এক প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র বিধবা ও তার ছোট ছেলে দুখে বাস করত। পাশের গ্রামের দুই জঙ্গলজীবী ধনা ও মনা মধু সংগ্রহের জন্য সুন্দরবনের কেঁদোখালির জঙ্গলে যাওয়ার সময় দুখেকে সঙ্গে নিয়ে যায়। জঙ্গলে পাঠানোর আগে মা ছেলেকে বলে দেন—বিপদে পড়লে যেন ‘বনের আর এক মাকে’ ডাকে। জঙ্গলে এক রাতে দক্ষিণরায় ধনা ও মনাকে স্বপ্নে আদেশ দেন দুখেকে তাঁর কাছে উৎসর্গ করতে। লোভে পড়ে দুই ভাই দুখেকে ফেলে রেখে পালিয়ে যায়। অসহায় দুখে তখন মায়ের শেখানো মতে বনবিবিকে স্মরণ করে। বিশ্বাস করা হয়, বনবিবি এসে তাকে বাঘরূপী দক্ষিণ রায় -এর হাত থেকে রক্ষা করেন এবং নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেন।

advertisement

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের প্রথম সন্তানের

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

এই কাহিনির মধ্য দিয়ে ফুটে ওঠে সুন্দরবনের মানুষের জীবনসংগ্রাম, বিশ্বাস ও ভরসার প্রতিচ্ছবি। বনবিবি তাই কেবল লৌকিক দেবী নন, তিনি জঙ্গলজীবী মানুষের সাহস ও আশ্রয়ের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই বিশ্বাস আজও অটুট—সুন্দরবনের জলা-জঙ্গলে পা রাখার আগে বনবিবির নামই উচ্চারিত হয় প্রথমে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban Deity: সুন্দরবনে জঙ্গলজীবী মানুষের সাহস ও আশ্রয়ের প্রতীক লৌকিক দেবী বনবিবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল