advertisement

East Medinipur News: অবসর নয়, নতুন লড়াই! সমাজ বদলাতে কলম ধরেছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক 

Last Updated:

East Medinipur News: শিক্ষকতা শেষ, শিক্ষাদান নয়—সমাজের জন্য লিখে চলেছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক কমল কুমার পন্ডা।

+
কমল

কমল কুমার পন্ডা 

এগরা, মদন মাইতি: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি। কিন্তু বিশ্রামের ঘরে তাকে দেখা যায়নি। সমাজ বদলানোর জন্য কলম ধরেছেন। পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কার। পূর্ব মেদিনীপুর জেলার এগরার কমল কুমার পন্ডা। প্রায় চার দশক ধরে শিক্ষকতা করেছেন। ২৪ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন পটাশপুরের খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি গড়ে তুলেছেন অসংখ্য ছাত্রছাত্রীকে। কঠোর নিয়মানুবর্তিতা ছিল তার স্বভাব। আবার প্রয়োজনে ছিলেন স্নেহময় অভিভাবক। বিদ্যালয়ের উন্নয়নে নিয়েছেন একাধিক উদ্যোগ। পড়াশোনার মানোন্নয়নে তিনি ছিলেন অত্যন্ত সচেষ্ট।
অবসর গ্রহণ করেছেন। কিন্তু এখনও তিনি বসে নেই। সমাজের বর্তমান উৎশৃঙ্খল পরিস্থিতি তাকে ভাবিয়ে তুলেছে। চারপাশের নৈতিক অবক্ষয় তাকে ব্যথিত করে। তরুণ প্রজন্মের দিশাহীনতা তাকে উদ্বিগ্ন করে। তাই তিনি নীরব থাকেননি। একের পর এক লেখা লিখে চলেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তার লেখায় উঠে আসে শিক্ষা, মূল্যবোধ ও মানবিকতার কথা। সহজ ভাষায় তিনি কঠিন বিষয় তুলে ধরেন। সমাজের সমস্যা চিহ্নিত করেন। আবার সমাধানের পথও দেখান। পাঠকদের মধ্যে তার লেখা নিয়ে আলোচনা হয়। অনেকেই তার ভাবনাকে সমর্থন করেন। তিনি মনে করেন, কলমই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
advertisement
আরও পড়ুন-ফাল্গুন অমাবস্যাতেই লাগবে ‘জ্যাকপট’…! ২ রাশির বিপুল অর্থলাভ, খুলবে সৌভাগ্যের দরজা, আপনার ভাগ্যে কী
শুধু তাই নয় এলাকার সংস্কৃতি রক্ষাতেও তার কলম থেমে নেই। গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে তিনি নিয়মিত লেখেন। স্থানীয় ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিভিন্ন সভা-সমিতিতে তাকে তাকে দেখা যায়। সেখানে তিনি বক্তব্য রাখেন। তরুণদের নিজের শিকড় চিনতে বলেন। তিনি বিশ্বাস করেন, সংস্কৃতি বাঁচলে সমাজ বাঁচবে। তাই অবসর জীবনেও তার ব্যস্ততা কমেনি। বাড়ির একটি ঘরই এখন তার কর্মক্ষেত্র। বই আর কাগজে ভরা সেই ঘরে বসেই তিনি লিখে চলেছেন। সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে চান।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুরন্ত চালে কাঁপবে ত্রিলোক, ৩ রাশির জীবন ‘নরক’, পদে পদে চরম বিপদ
পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কার। ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। দীর্ঘ শিক্ষাজীবন ও সমাজসেবার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তাকে দেওয়া হয়। কিন্তু সম্মান তাকে থামায়নি। বরং দায়িত্ব আরও বাড়িয়েছে। তিনি বলেন, শিক্ষক কখনও অবসর নেন না। সমাজই তার বড় বিদ্যালয়। কমল কুমার পন্ডার জীবন সেই সত্যেরই উদাহরণ। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি। তবু সমাজ গড়ার লড়াইয়ে আজও সক্রিয়। তাঁর কলম এখনও চলছে।‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: অবসর নয়, নতুন লড়াই! সমাজ বদলাতে কলম ধরেছেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক 
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
  • বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে

  • উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

  • তাপমাত্রাও বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement