Indian Railway: ২৩ ফেব্রুয়ারি থেকেই...সুখবর! ৫ জোড়া ট্রেন দাঁড়াবে বাঁকুড়ার কেশরা কাটজুড়িডাঙায়
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
বহু প্রতীক্ষার পর পাঁচ জোড়া ট্রেন দাঁড়াবে বাঁকুড়ার নবনির্মিত হল্টে। খুশি এলাকার বাসিন্দারা। রেল সূত্রে আরও জানান হয়েছে, এই নতুন স্টপেজ চালু হলেও অন্য স্টেশনগুলির সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে নিয়মিত যাত্রীদের চলাচলে অতিরিক্ত চাপ পড়বে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
1/6

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রী পরিষেবা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) দফতর সূত্রে জারি স্মারকে জানান হয়েছে যে, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কেশরা–কাটজুড়িডাঙা নতুন প্যাসেঞ্জার হল্টে একাধিক MEMU ও যাত্রী ট্রেনের স্টপেজ চালু করা হচ্ছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
প্রকাশিত হয়েছে আদ্রা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। নথিতে উল্লেখ, CPTM/GRC-এর অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের মতে, এতে আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
advertisement
3/6
নতুন হল্টটি অবস্থিত বাঁকুড়া ও আঁচুড়ি স্টেশনের মাঝামাঝি অঞ্চলে। এতদিন সরাসরি ট্রেন সুবিধা না থাকায় স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হত। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, "যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ ও সুবিধাজনক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন স্টপেজগুলি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে।"
advertisement
4/6
প্রকাশিত সময়সূচি অনুযায়ী মোট ১০টি MEMU ট্রেন এখানে দাঁড়াবে। ভোর ৫টা ৩২-এ VSU–ADRA MEMU এবং রাত ৯টা ১০-এ ADRA–VSU MEMU-সহ বিভিন্ন রুটের ট্রেন নির্দিষ্ট সময়ে থামবে। প্রতিটি ট্রেন এক মিনিট করে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
advertisement
5/6
রেল সূত্রে আরও জানানো হয়েছে, এই নতুন স্টপেজ চালু হলেও অন্য স্টেশনগুলির সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে নিয়মিত যাত্রীদের চলাচলে অতিরিক্ত চাপ পড়বে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
6/6
উল্লেখ্য, কেশরা–কাটজুড়িডাঙা এলাকায় নতুন প্যাসেঞ্জার হল্ট চালু হওয়া স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলে রেল মহলে ইঙ্গিত মিলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railway: ২৩ ফেব্রুয়ারি থেকেই...সুখবর! ৫ জোড়া ট্রেন দাঁড়াবে বাঁকুড়ার কেশরা কাটজুড়িডাঙায়