Rs 2.5 Samosa: স্বাদে..., কিন্তু দাম মাত্র আড়াই টাকা! ঝালদার বিখ্যাত সিঙারা কিনতে লম্বা লাইন, রোজ বিক্রি কয়েক হাজার
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Madhab Das
Last Updated:
Rs 2.5 Samosa Purulia: বর্তমান বাজারে যখন সবকিছুর দাম আকাশছোঁয়া, তখন পুরুলিয়ার ঝালদা শহর এক অন্য ছবি দেখাচ্ছে। মাত্র আড়াই টাকায় সিঙারা খাইয়ে সাধারণ মানুষের মন জয় করছেন এক দোকানদার। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ভিড় করেন।
advertisement
1/6

দ্রব্যমূল্যের বাজারে সমস্ত কিছুরই দাম রয়েছে আকাশ ছোঁয়া। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম ওঠা-নামা করছে। এই বাজারে দাঁড়িয়ে মাত্র আড়াই টাকার বিনিময় লোভনীয় সিঙারা। যা বঙ্গবাসীর মুখরোচক স্নাক্সের তালিকায় বরাবরই জনপ্রিয়। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
আর সেই সিঙারা যদি পাওয়া যায় মাত্র আড়াই টাকাতে তাহলে তো কোনও কথাই থাকে না। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে পুরুলিয়ার ঝালদা শহরে পাওয়া যায় এই সিঙারা।
advertisement
3/6
বিগত প্রায় ৪০ বছর ধরে এই দোকানে একেবারে কম দামে সিঙারা পাওয়া যায়। লকডাউনের আগে পর্যন্ত এই সিঙারা পাওয়া যেত মাত্র এক টাকাতে। লকডাউনের পরেই আড়াই টাকা প্রতি পিস হিসাবে সিঙারা বিক্রি হয়।
advertisement
4/6
এ বিষয়ে দোকানের বিক্রেতা বিশ্বজিৎ গড়াই বলেন, বংশ পরম্পরায় তাদের এই দোকান রয়েছে। এখানে তারা আড়াই টাকা প্রতি পিস হিসাবে সিঙারা বিক্রি করেন। প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার পিস সিঙারা বিক্রি হয় তাদের দোকানে। তাই খরচ পুষিয়ে যায় তাদের। আগামী দিনেও এই দামেই সিঙারা বিক্রির পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
5/6
এ বিষয়ে দোকানে আসা ক্রেতা বাসুদেব ও রাজকুমার সিং বলেন, ঝালদাতে এত কম দামে আর অন্য কোথাও সিঙারা পাওয়া যায় না। তাই তারা বারে বারে এই দোকানেই সিঙারা কিনতে আসেন। স্বাদ যেমন সুন্দর কোয়ালিটি ও যথেষ্ট ভাল।
advertisement
6/6
মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই কম দামে মুখরোচক এই সিঙারার স্বাদ উপভোগ করতে পারেন। বিগত এতগুলি বছর ধরে এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছে এই আড়াই টাকা সিঙারা। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rs 2.5 Samosa: স্বাদে..., কিন্তু দাম মাত্র আড়াই টাকা! ঝালদার বিখ্যাত সিঙারা কিনতে লম্বা লাইন, রোজ বিক্রি কয়েক হাজার