TRENDING:

Jhargram Tourism: জঙ্গলের অন্তরালে পাহাড়ের গা বেয়ে ঝরনা! প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার হাতছানি, ঝাড়গ্রামের লুকানো রত্ন ঢাঙিকুসুম

Last Updated:

Jhargram Tourism: প্রকৃতির মাঝে শান্ত, নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর আদর্শ গন্তব্য বেলপাহাড়ির ঢাঙিকুসুম। রয়েছে জঙ্গল, পাহাড় ও ঝরনা। বেলপাহাড়ি থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরের এই গ্রামটি শান্তির খোঁজে আসা মানুষদের কাছে স্বর্গরাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলপাহাড়ি, ঝাড়গ্রাম: বেলপাহাড়ি, যাকে ঝাড়গ্রাম (Jhargram) জেলার রত্ন বলা হয়। এই বেলপাহাড়ির (Belpahari) আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রকৃতির মাঝে শান্ত, নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর আদর্শ সেই সব গন্তব্য। বেলপাহাড়ি ব্লকের একটি শান্ত ও মনোরম গ্রাম হল ঢাঙিকুসুম (Dhangi Kusum)। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই এলাকা। এখন পর্যটকদের কাছে এক জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination)। এখানকার প্রকৃতির অকৃত্রিম টানে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
ঢাঙিকুসুম
ঢাঙিকুসুম
advertisement

জঙ্গলমহলের রুক্ষ লাল মাটির গন্ধ আর শাল-পলাশের ছায়ায় ঘেরা এই গ্রাম এখন অফবিট পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রামের মূল আকর্ষণ পাহাড়ি ঝরনা বা জলপ্রপাত। গ্রামের বুক চিরে চলে গিয়েছে উঁচু-নিচু লাল মাটির পথ, যা দু’পাশে ঘন জঙ্গলে ঘেরা।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ডুয়ার্সের সৌন্দর্য! পাহাড়, জঙ্গল, ঝরনা কী নেই এখানে, গরমের ছুটিতে গন্তব্য হোক ‘টেনিদার জঙ্গল’

advertisement

গ্রামের চারপাশে ছড়িয়ে রয়েছে ছোট ছোট পাহাড় বা ডুংরি। বেলপাহাড়ি থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার দূরের এই গ্রামটি শান্তির খোঁজে আসা মানুষদের কাছে স্বর্গরাজ্য। প্রশাসনের উদ্যোগে এলাকাটি ঝাড়গ্রাম পর্যটন মানচিত্রে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে চাইলে সেরা ঠিকানা হতে পারে বেলপাহাড়ি ঢাঙিকুসুম।

advertisement

ঢাঙিকুসুমের ঝরনা

আরও পড়ুনঃ দিঘা, মন্দারমনি অনেক হল! ঘুরে আসুন শাল-পিয়াল অরণ্যে ঘেরা হাতিবাড়ি, দু’দিনের ছুটিতে সেরা রিফ্রেশমেন্ট পাবেন

কীভাবে যাবেন ঢাঙিকুসুম?

যদি নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান তাহলে সড়কপথে কলকাতা থেকে খড়গপুর হয়ে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। দূরত্ব প্রায় ২৫০-২৬০ কিলোমিটার। আর যদি রেলপথে যেতে চান, তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে ঝাড়গ্রাম বা ঘাটশিলা স্টেশনে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যাবেন ঢাঙিকুসুম।

advertisement

কোথায় থাকবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

পর্যটকদের জন্য এখানে বেশ কিছু সরকারি ও বেসরকারি হোমস্টে রয়েছে। বর্ষাকালে জলপ্রপাত ও প্রকৃতির রূপ মিলেমিশে এক আলাদা রোমাঞ্চ তৈরি করে। পাথরের উপর দিয়ে কুলু কুলু শব্দে বয়ে চলে জল। তাই বর্ষায় এখানে না এলে আসল রূপই উপভোগ্য হবে না।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram Tourism: জঙ্গলের অন্তরালে পাহাড়ের গা বেয়ে ঝরনা! প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার হাতছানি, ঝাড়গ্রামের লুকানো রত্ন ঢাঙিকুসুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল