TRENDING:

'দুই থেকে তিন মাসের বেশি প্রেম টেকে না...', জোট প্রসঙ্গে বামেদের তীব্র কটাক্ষ সুকান্তর!

Last Updated:

Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বামেদের তীব্র কটাক্ষ করেন আজ। শনিবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বেড়ি সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংগ্রেস একলা চলার পথে এগিয়েছে। নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফের সঙ্গে বামেদের জোটের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএমের সাধারণ সম্পাদক মহাম্মদ সেলিমের বৈঠকে কার্যত অস্বস্তিতে বামেরা। এরই মাঝে নতুন জল্পনা উসকে মিমের তরফ থেকে দাবি করা হচ্ছে সেলিম ঘনিষ্ঠ কোন এক সিপিআইএম নেতার তরফ থেকে ফোন গিয়েছে মিমের শীর্ষকর্তার কাছে। বামেরা কার সঙ্গে জোট বদ্ধ হবে আগামী নির্বাচনে সে নিয়ে রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে তুঙ্গে।
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
advertisement

এই আবহে এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বামেদের তীব্র কটাক্ষ করেন আজ। শনিবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বেড়ি সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: SIR-এ ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হবে…! DM, ADM, SDO-দের ইস্যু করা শংসাপত্রে আর আপত্তি নেই, জানিয়ে দিল কমিশন!

advertisement

এইসময় জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, ” বামেদের অবস্থা এখন সেই সমস্ত ছেলে মেয়েদের মত যাদের দুই থেকে তিন মাসের বেশি প্রেম টেকে না। কখনও একে চুমু খাচ্ছে কখনও ওকে চুমু খাচ্ছে। তবে এসব নিয়ে ভেবে লাভ নেই প্রাসঙ্গিকতা হারিয়েছে এরা।”

প্রসঙ্গত, এদিন পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷ ছিলেন রুদ্রনীল ঘোষও৷ এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন সুকান্ত৷ দু’জনের মধ্যে কথাও হয় বেশ কিছুক্ষণ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝড়ে-জল-শিলাবৃষ্টিতেও ঝরবে না একটাও মুকুল, আমের ভারে ভাঙবে গাছের ডাল, সহজ পদ্ধতি জানুন
আরও দেখুন

অন্য কোনও উদ্দেশ্য নয়, একেবারই সৌজন্য সাক্ষাৎ৷ বিষয়টি উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজনীতি একেবারেই জড়াবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহীরূহ সম একজন ব্যক্তিত্ব। গত ৪০ বছর ধরে বাংলা সিনেমার প্রতি তাঁর অবদান অনস্বীকার্য।’’

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'দুই থেকে তিন মাসের বেশি প্রেম টেকে না...', জোট প্রসঙ্গে বামেদের তীব্র কটাক্ষ সুকান্তর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল