TRENDING:

Water Crisis: বালুরঘাটে পানীয় জলের হাহাকার! ভোটের মুখে শহরবাসীর তৃষ্ণা মেটাতে পুরসভার নতুন প্রকল্প ঘোষণা, বসবে ওয়াটার এটিএম

Last Updated:

Balurghat Water Crisis: আত্রেয়ী নদীর জলস্তর কমে যাওয়ায় বালুরঘাটে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। বিধানসভা ভোটের মুখে শহরে পানীয় জলের হাহাকার মেটাতে ওয়াটার এটিএম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে বালুরঘাট পৌরসভা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: বালুরঘাট শহর জুড়ে তীব্র জলসঙ্কট। আত্রেয়ী নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। ফলে বালুরঘাটে পানীয় জলের সরবরাহ ব্যাহত হচ্ছে। পৌরসভার তরফে ইতিমধ্যেই মাইকিং করে শহরবাসীকে সচেতন করা হয়েছে। সামনেই বিধানসভা ভোট। নির্বাচনের মুখে ক্রমবর্ধমান জল সঙ্কটের মোকাবিলা করছে বালুরঘাটবাসী। পানীয় জলের হাহাকার মেটাতে বড় ঘোষণা পৌরসভার। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াটার এটিএম (Water ATM) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।
বালুরঘাটে তীব্র জলসঙ্কট, ওয়াটার এটিএম স্থাপনের পরিকল্পনা পৌরসভার
বালুরঘাটে তীব্র জলসঙ্কট, ওয়াটার এটিএম স্থাপনের পরিকল্পনা পৌরসভার
advertisement

বোর্ড অফ কাউন্সিলার্সদের বৈঠকে ইতিমধ্যেই চেয়ারম্যানের এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। চেয়ারম্যান সুরজিৎ সাহা জনান, জলের এমন আকালের মাঝে ওয়াটার এটিএম স্থাপনের প্রয়োজন রয়েছে। এই ওয়াটার এটিএম থেকে বোতলে কিংবা ড্রামে জল ভর্তি করতে পারবেন বাসিন্দারা। সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে ওয়াটার এটিএম।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সঙ্কট! জঙ্গলে কড়া পাহারায় বন দফতর, কাঠ পাচার রুখতে এবার নাইট পেট্রোলিং

advertisement

বিশুদ্ধ পানীয় জল পেয়ে একদিকে যেমন উপকৃত হবেন বালুরঘাটবাসী, অন্যদিকে ওয়াটার এটিএম বসানো হলে পৌরসভার আয় বাড়বে। ওয়াটার এটিএম স্থাপনের জন্য চারটি স্থান চিহ্নিত করা হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা সরাসরি পৌর প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে জানান চেয়ারম্যানের।

আরও পড়ুনঃ ঘাটালে সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ! কয়েক ঘণ্টার মধ্যেই ধসে গেল, কড়াই-কোদাল ফেলে পড়িমরি করে পালালেন ঠিকাকর্মীরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের শেষ নবাব পরিবারের নাম বাদ এসআইআর-এ, ভরসা এবার ট্রাইব্যুনাল
আরও দেখুন

গত বছর বিধানসভা ভোটের আগে বালুরঘাটের তৎকালীন চেয়ারম্যান শহর বটলিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা নিয়েছিল। সেই লক্ষ্যে জমিও চিহ্নিত করা হয়ে গিয়েছিল। কিন্তু ভোট পার হয়ে গেলেও পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা শহরে ওয়াটার এটিএম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Water Crisis: বালুরঘাটে পানীয় জলের হাহাকার! ভোটের মুখে শহরবাসীর তৃষ্ণা মেটাতে পুরসভার নতুন প্রকল্প ঘোষণা, বসবে ওয়াটার এটিএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল