TRENDING:

Cooch Behar News: কোচবিহারবাসীর জন্য বড় খবর! বিঘ্নিত হতে পারে এমজেএন মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা, হঠাৎ কী হল জানুন

Last Updated:

Cooch Behar News: ভোটের কয়েকদিন এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে জেলাশাসককে চিঠি সহ বিশদ তথ্য জমা দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী মাসেই বাংলায় বিধানসভা নির্বাচন। রাজ্য রাজনীতির পারদ ক্রমে চড়তে শুরু করেছে। এই আবহে ভোটের ডিউটিতে ডাক পড়েছে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক, ওয়ার্ড মাস্টার, ওটি কর্মীর। এরপরেই মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
advertisement

জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনের ডিউটির জন্য এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ জন ডাক্তার, ওয়ার্ড মাস্টার, ওটি কর্মী সহ মোট ২৫ জনের ডাক পড়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে তাঁদের বাছাই করা হয়েছে। তবে কমিশনের তরফ থেকে এখনও অবধি ডিউটি বাতিল করার কোনও নির্দেশ আসেনি। ইতিমধ্যেই এই নিয়ে জেলা নির্বাচন দফতর এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুনঃ আলু চাষিদের ক্ষতিপূরণ দেবে সরকার! জেলায় চালু করা হল ২৫টি হেল্প ডেস্ক, কী কী নথি লাগবে, কীভাবে আবেদন করতে হবে জানুন

এই বিষয়ে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায় জানান, এমনিতেই কর্মী কম থাকায় সমস্যা রয়েছে। এর মধ্যে নির্বাচনের ডিউটির জন্য ডাক্তার সহ এমন কর্মীদের নেওয়ায় পরিষেবা দিতে অসুবিধা হবে।

advertisement

সৌরদীপ রায় আরও জানান, এই নিয়ে কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছিল। পরে তাঁর সঙ্গে দেখা করে অসুবিধার কথা জানানো হয়। জেলাশাসক চিঠি সহ বিশদ তথ্য জমা করতে বলেছেন। সেটা করা হয়েছে। এখনও অবধি ডিউটি বাতিলের নির্দেশ আসেনি।

অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি এই বিষয়ে বলেন, “এমজেএনের পাশাপাশি ব্লক ও মহকুমার স্বাস্থ্যকর্মীদের নির্বাচনের ডিউটি এসেছে। ভোটের জন্য যেমন কর্মী দরকার, তেমনই স্বাস্থ্য পরিষেবাও জরুরি। ২৪ ঘণ্টা কাজ করতে হবে। সেই কারণে স্বাস্থ্যকর্মীদের ডিউটি বাতিল করার আর্জি দেওয়া হবে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
আরও দেখুন

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু’দফায় হবে। ফলাফল ঘোষণা আগামী ৪ মে। তার আগে ভোটের ডিউটিতে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ডাক আসায় ভোটের কয়েকদিন জেলার স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: কোচবিহারবাসীর জন্য বড় খবর! বিঘ্নিত হতে পারে এমজেএন মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবা, হঠাৎ কী হল জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল