জেরায় উঠে আসে সময়ের ভারে চাপা পড়ে যাওয়া সত্য। ১৫ বছর আগে ওই মহিলা সিঙ্গুরের দীঘলডাঙা গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। ৬৮ বছরের ওই মহিলার নাম ছবি জ্যোতি।
advertisement
এরপর সিঙ্গুর থানার পুলিশের সাহায্যে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জ্যোতিদেবীকে তাঁর ছেলে সুরজিৎয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলানো হয়। মা ও ছেলে দু’জনই দু’জনকে দেখে চিনতে পারেন। সুরজিৎ জানান, বাবা মারা যাওয়ার পর প্রায় ১৫ বছর আগে তাঁর মা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। অনেক খুঁজেও পাননি। বছর দু’য়েক আগে একবার মায়ের সন্ধান পেলেও সেখানে গিয়ে আর খোঁজ মেলেনি।
আরও পড়ুনঃ পুরুলিয়ার রঘুনাথপুরে নিরাপত্তা জোরদার, সিসিটিভি-র চাদরে মোড়া হল শহর, ২৪ ঘণ্টা পুলিশের নজরদারি
সাগর থানার পুলিশের কাছ থেকে এতগুলো বছর আগে হারিয়ে যাওয়া মাকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল ছেলে। বেশ কয়েকদিন ধরেই গঙ্গাসাগরে ছেলেধরা গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেই গুজবকেই ঘৃতাহুতি দিয়েছিল অপরিচিত ওই মহিলার ইতিউতি সন্দেহজনক ঘোরাফেরা। সাগর থানার বঙ্কিমনগর ও সংলগ্ন এলাকায় মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তার নাম-পরিচয় জিজ্ঞেস করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু কোনওভাবেই সে সব প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি প্রৌঢ়া। আর তাতেই সন্দেহ আরও তীব্র হয়। মহিলাকে আটকে রাখেন তারা। পুলিশকে খবর দেওয়া হলে সাগর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর সকলকে গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে।






