TRENDING:

Bhangar: ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়! ফের ISF-তৃণমূল সংঘর্ষ, বাকবিতণ্ডা থেকে মারামারি, আহত একাধিক

Last Updated:

ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে৷ গাড়ি রাখার জায়গা নিয়ে শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে সালাম মোল্লা-কালাম মোল্লাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দুই পক্ষের সমর্থকরা উপস্থিত হলে ঘটনা মারামারির পর্যায়ে পোঁছায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণ মণ্ডল, ভাঙড়: ভাঙড়ে আবারও আইএসএফ-তৃণমূল সংঘর্ষ৷ ফের মারধরের ঘটনায় আহত একাধিক৷ ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বাগানআইট এলাকার। ঘটনায় তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়! ফের ISF-তৃণমূল সংঘর্ষ, বাকবিতণ্ডা থেকে মারামারি, আহত একাধিক
ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়! ফের ISF-তৃণমূল সংঘর্ষ, বাকবিতণ্ডা থেকে মারামারি, আহত একাধিক
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার বৈকালে গাড়ি রাখার জায়গা নিয়ে শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে সালাম মোল্লা-কালাম মোল্লাদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। পরে দুই পক্ষের সমর্থকরা উপস্থিত হলে ঘটনাটি রাজনৈতিক আঙিনায় পৌঁছায়। সূত্রের খবর, এরপরেই পরিস্থিতি গুরুতর আকার নেয়৷ আইএসএফ ও তৃণমূলের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ! ৪ রাশির দরজায় কড়া নাড়ছে সাফল্য, কবে থেকে হাত ভরবে সোনাদানা-টাকাপয়সায়? জানুন

advertisement

ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা আহত হয়েছেন বলেই জানা গিয়েছে৷ আহত হয় তৃণমূলের বুথসভাপতি মেহেরআলী মোল্লা-সহ আরও বেশ কয়েকজন৷ আহতদের প্রথমে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদের কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলেই সূত্রের খবর৷ বর্তমানে আহতরা ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন।

advertisement

আরও পড়ুন: ভূমিকম্পে ফেটে চৌচির নতুন তৈরি রাস্তা! কলকাতায় কতটা প্রবল কম্পন, প্রমাণ বেহালায়

প্রসঙ্গত, গত সপ্তাহেই ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফ-এর বিরুদ্ধে৷ ঘটনায় আহত হয়েছিলেন খাইরুল ইসলাম-সহ মোট চারজন। জানা যায়, ঘটনায় মাথা ফেটেছে খাইরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম, মতিউর রহমানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

ঘটনায় আইএসএফ-এর বিরুদ্ধে খাইরুল ইসলামের গাড়ি ভাঙার অভিযোগও ওঠে৷ আহত তৃণমূল নেতা-সহ তাঁর সঙ্গীরা জিরানগাছা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Bhangar: ভোটের আগেই উত্তপ্ত ভাঙড়! ফের ISF-তৃণমূল সংঘর্ষ, বাকবিতণ্ডা থেকে মারামারি, আহত একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল