TRENDING:

India Bangladesh border: চোরা পথে সীমান্ত পেরোতে গিয়ে বাগদায় আটক তিন বাংলাদেশি মহিলা

Last Updated:

বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে তিন মহিলাকে আটক করে বিএসএফ। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: সীমান্তে চোরা পথে বাংলাদেশ যেতে গিয়ে আটক হলেন মহিলা। জানা গিয়েছে, বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে তিন মহিলাকে আটক করে বিএসএফ। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স।
ভারত বাংলাদেশের খবর
ভারত বাংলাদেশের খবর
advertisement

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাবার পথে ৫৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফর জওয়ানরা তিন বাংলাদেশি মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য সীমান্ত এলাকায় এসেছিল। তখনই তৎপরতার সঙ্গে ওই তিন মহিলাকে আটক করে বিএসএফ।

আরও পড়ুন: প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজের পেটই কেটে ফেললেন মহিলা, বেরিয়ে এল অন্ত্র! ভয়ঙ্কর ঘটনা

advertisement

পরে বিএসএফের তরফ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত মহিলাদের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া মহিলাদের নাম সবিতা শেখ (৩৮ বছর), রিনা আক্তার (৪০ বছর) এবং মনীষা আক্তার (২২ বছর)। জানা গিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশের বাসিন্দা।

আরও পড়ুন: শুধু আইপিএল নয়, এবার ব্রিটেনের লিগ থেকেও বাদ পড়তে পারেন পাক ক্রিকেটাররা! প্রবল চাপে পিসিবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন মহিলা কলকাতায় কাজ করার জন্যে ভারতে এসেছিল। পরে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বাগদা সীমান্তে পৌঁছয়, তখনই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের শুক্রবার বনগাঁ মহাকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
India Bangladesh border: চোরা পথে সীমান্ত পেরোতে গিয়ে বাগদায় আটক তিন বাংলাদেশি মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল