TRENDING:

School Student: স্কুলে বেরনোর পরই বাড়িতে এল ফোন, 'ছেলে মারা গিয়েছে'! অষ্টম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু! স্কুলের বিরুদ্ধেই বিস্ফোরক বাবা

Last Updated:

School Student: ছেলে স্কুলে যেতেই বাড়িতে এল ফোন। জানানো হল ছেলের মৃত্যু সংবাদ। অসহায় বাবা অভিযোগ তুললেন স্কুলের দিকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল: পরীক্ষার দিনই মর্মান্তিক মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের। স্কুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন মৃত ছাত্রের বাবা। ওই ছাত্রের বয়স মাত্র ১৪ বছর। অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বীরাজ হালদার। বুধবার তার পরীক্ষা ছিল। প্রতিদিনের মতোই সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে।
মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের (প্রতীকী চিত্র)
মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের (প্রতীকী চিত্র)
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ একটি ফোন আসে বাড়িতে। তড়িঘড়ি করে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পৃথ্বীরাজ ছোটবেলা থেকেই ওই স্কুলেই পড়ত—নার্সারি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত। সে The Summit School-এর ছাত্র ছিল।

আরও পড়ুন: ‘সেলিমদা-কে বলব, ক্ষমা করে দিন!’ দল বদলের পরই বিস্ফোরক মন্তব্য প্রতীক উর রহমানের! কেন ক্ষমা? শুনে চমকে উঠবেন

advertisement

মৃত ছাত্রের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তাঁর তিন ছেলের মধ্যে পৃথ্বীরাজই ছিল সবচেয়ে ছোট। ঘটনার পর স্কুলের পক্ষ থেকে কোনওরকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাবা। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

এদিকে, জাতীয় সড়কের ধারে ধানের জমিতে নগ্ন মহিলার মৃতদের উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ। বুধবার বেলা ১১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের পেলাগেড়িয়া এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে থাকা ধানের জমিতে মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জমিতে সার দিতে আসা এক ব্যাক্তি প্রথম দেখতে পায় মহিলার দেহ। শাড়ি কাপড় মাথার পাশে রাখা ছিল তাঁর। এরপরই ওই ব্যক্তি ট্রাফিক পুলিশের কাছে ছুটে যান। মাদপুরে কর্মরত ট্রাফিক পুলিশের টিম এসে তারা খড়্গপুর লোকাল থানায় খবর দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
School Student: স্কুলে বেরনোর পরই বাড়িতে এল ফোন, 'ছেলে মারা গিয়েছে'! অষ্টম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু! স্কুলের বিরুদ্ধেই বিস্ফোরক বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল