TRENDING:

Rupa Ganguly: 'এবার গায়ে হাত তুললে জবাব মিলবে', সোনারপুর থেকে হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

রূপা গঙ্গোপাধ্যায় জানান, সোনারপুরের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়, বরং বহু বছরের পুরনো। তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে সোনারপুরে আমার যাতায়াত। রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে আমার বাবা-মা থাকতেন। সেই সূত্রেই এই এলাকার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ‘এবার গায়ে হাত তুললে জবাব মিলবে’, সোনারপুর থেকে হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধ্যায়ের! সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে তীব্র আক্রমণাত্মক সুরে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, অতীতে তাঁকে বারবার মারধরের শিকার হতে হয়েছে, এমনকি চুলের মুঠি ধরে মাটিতে ফেলে আক্রমণ করা হয়েছে, তবুও তাঁকে রাজনৈতিক লড়াই থেকে সরানো যায়নি। কর্মীদের উপর লাগাতার হামলার অভিযোগ তুলে তিনি স্পষ্ট বার্তা দেন, এবার আর একতরফা মার খাওয়া নয়। কোথাও হামলা হলে তার পাল্টা জবাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে বিরোধীদের উদ্দেশে তাঁর কড়া সতর্কবার্তা, “আমাদের আর মারার চেষ্টা করবেন না, এবার হাত তুললে জবাব মিলবে।”
Rupa Gangopadhyay
Rupa Gangopadhyay
advertisement

 বিজেপির দ্বিতীয় দফার তালিকায় নাম রয়েছে তাঁর। সোনারপুর দক্ষিণ থেকে ২০২৬ -এর নির্বাচনে লড়বেন রূপা গঙ্গোপাধ্যায় । বিজেপির টিকিটে এবার নতুন কেন্দ্রে লড়াই তাঁর, প্রচারও শুরু হয়েছে জোরকদমে।  সোনারপুর দক্ষিণকেন্দ্রে রূপার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্র আর সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্ত। মহিলাদের জন্য সংরক্ষিত এই আসনটি। এই কেন্দ্রে নির্দল প্রার্থী রাজন্যা হালদার। এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে উত্তর হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সেবার তৃণমূলের লক্ষ্মীরতন শুল্কার কাছে পরাজিত হন রূপা।

advertisement

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই সোনারপুর মোড়ে দাঁড়িয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রূপা গঙ্গোপাধ্যায়! তিনি বলেন, ‘এবার পাণ্ডবদের জয় হবেই।’ তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রার্থী হওয়ার পর সময় নষ্ট না করে সরাসরি জনসংযোগে নেমে পড়েন রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর মোড়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন, তাঁদের উৎসাহ দেন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তাঁর প্রার্থীতায় কর্মী-সমর্থকদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই মনে করছেন, রূপা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং পরিচিত মুখ হওয়ার সুবিধা এই কেন্দ্রে বিজেপির পক্ষে বড় ফ্যাক্টর হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

অর্পণ মণ্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Rupa Ganguly: 'এবার গায়ে হাত তুললে জবাব মিলবে', সোনারপুর থেকে হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল