TRENDING:

Suvendu Adhikari: প্রচার শুরু করেই চমক শুভেন্দুর! দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের BJP প্রার্থী জানেন? উঠে এল 'সেই' ইতিহাস!

Last Updated:

Suvendu Adhikari: নন্দীগ্রামের ভাঙাবেড়িয়া শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী৷ এরপরেই নন্দীগ্রামের জমি আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ একসঙ্গে বসে দুপুরে মধ্যাহ্ন ভোজ সারলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: নন্দীগ্রামে প্রচার শুরু করেই চমক দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামের জমি আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের সঙ্গে আজ একসঙ্গে বসে দুপুরে মধ্যাহ্ন ভোজ সারেন শুভেন্দু৷ নন্দীগ্রামের ভাঙাবেড়িয়া শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানো এবং ভোট প্রচারের পাশাপাশি সবাইকে নিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন শুভেন্দু অধিকারী।
প্রচার শুরু করেই চমক শুভেন্দুর! দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের BJP প্রার্থী জানেন? উঠে এল 'সেই' ইতিহাস!
প্রচার শুরু করেই চমক শুভেন্দুর! দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের BJP প্রার্থী জানেন? উঠে এল 'সেই' ইতিহাস!
advertisement

রবিবার সকালেই নন্দীগ্রামে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী৷ ভাঙাবেড়িয়া শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে এক নম্বর ব্লক এলাকায় ভোট প্রচার শুরু করেন তিনি৷

সকালে নন্দীগ্রামের ২ নং ব্লক এলাকা, বয়ালে- তৃণমূল প্রার্থী পবিত্র করের পাড়ায় মিছিল করে প্রচার করলেন বিরোধী দলনেতা। বিকেলে এখন নন্দীগ্রামেরই এক ব্লকের ভাঙাবেড়িয়া শহিদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু করেন বিজেপির ভোট প্রার্থী শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: বিদ‍্যুৎ বিচ্ছিন্ন হল কেন? আরজি করের লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ফের হবে ফরেন্সিক পরীক্ষা

২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই আজ শহিদ বেদিতে যান শুভেন্দু। নন্দীগ্রামের শহিদ জানানোর পরই কাল থেকে রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার শুরু করবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।

advertisement

আরও পড়ুন: ‘ওদিকে মানুষ মরছে, এরাঁ তখন ফুর্তি করছে, গান শুনছে!’ আরজি করের লিফট কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

প্রসঙ্গত, এবার একটি নয়, দুটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী৷ ’২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুরেও। শুভেন্দু অধিকারী শনিবার ভোটের প্রচারে কালীঘাট, নকুলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ দেওয়া নিয়ে ফের হুঁশিয়ারি দেন। আরে হুঁশিয়ারি দিতে গিয়ে রাজ্য সরকারকে বিঁধে জানান, “সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলেমেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়। যাচ্ছে বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: প্রচার শুরু করেই চমক শুভেন্দুর! দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের BJP প্রার্থী জানেন? উঠে এল 'সেই' ইতিহাস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল