এই করতে করতে হঠাৎ কচুবেড়িয়া চলে আসেন রজনী। কচুবেড়িয়া লঞ্চঘাটে কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর চোখে পড়ে বিষয়টি। হ্যাম রেডিও-র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে এই বিষয়ে খবর আসে। সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকও হ্যাম রেডিও-র প্রতিনিধি দিবস মন্ডলকে বিষয়টি জানান।

আরও পড়ুনঃ মকর সংক্রান্তির পর মাঘী পূর্ণিমা! পুণ্যস্নান করতে সাগরে থিকথিকে ভিড়, পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক আয়োজন প্রশাসনের

advertisement

অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, উত্তরাখণ্ডের হরিদ্বারের সুভাষগড়ে রজনীর বোন রিম্পি শর্মা রয়েছে। তিনি জানান, ওনার স্বামী ছেলেমেয়ে সবাই আছে। এরপর স্বামী, বোন ও ছেলেমেয়ে সবার সঙ্গে ওই মহিলাকে ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয়। কথা বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সাগরে এসে পথহারিয়ে চুপ করে বসে থাকা ভিনরাজ্যের মহিলার এমন খুশি দেখে আনন্দিত হয়ে পড়েন সকলেই। ইতিমধ্যেই রজনীর স্বামীকে খোঁজ দেওয়া হয়েছে। স্বামীর সঙ্গেই বাড়ি ফিরবেন তিনি। এই ঘটনায় রজনীর স্বামী সিভিল ডিফেন্স, হ্যাম রেডিও ও প্রশাসনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন।