ভূসিমাল সামগ্রী বোঝাই করে ‘মা করুনাময়ী’ নামের ওই ট্রলার ঘোড়ামারার উদ্দেশে রওনা দেয়। কাকদ্বীপ বন্দরের কাছে কালনাগিনী খালে পৌঁছনোর পর হঠাৎই ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় ট্রলারের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন শ্রমিক সমর দলুই।

আরও পড়ুন: আগে কাছে গেলেই গা ঘিনঘিন করত, এখন সেখানেই দাঁড়িয়ে থাকে লোকে! আইসি’র উদ্যোগে ভোলবদল হাসপাতালের

advertisement

স্থানীয়দের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে ট্রলারটি উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধারের কাজ প্রশাসন দ্রুততার সঙ্গে শুরু করে।

আরও পড়ুন: চলমান এনসাইক্লোপিডিয়া, অলিগলি চষে বেড়াচ্ছেন ৭০ বছর বয়সেও! সঞ্চয় ভেঙেছেন ইতিহাস বাঁচাতে

advertisement

অ্যদিকে এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে চা়্চল্য ছড়িয়েছে এলাকায়। এছাড়াও পরিবাররে রোজগেরে সদস্যকে হারিয়ে সংসার কীভাবে চলবে, সেই চিন্তা ঘিরে ধরেছে পরিবারের সদস্যদের।