TRENDING:

South 24 Parganas News: পাওয়ার কাট, লো-ভোল্টেজ...! বাড়ছে জ্বালা, নতুন পাওয়ার হাউস তৈরিতে ঢিলেমি কেন? প্রশ্ন কুমড়োপাড়ার বাসিন্দাদের

Last Updated:

South 24 Parganas News: পাওয়ার কাট, লো-ভোল্টেজের সমস্যায় জর্জরিত কুমড়োপাড়া। দাবি অনুযায়ী নতুন পাওয়ার হাউস নির্মাণে কেন এত দেরি হচ্ছে? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গরম পড়তেই বাড়ছে লো-ভোল্টেজ সমস্যা। এই সমস্যা মেটাতে দ্রুত পাওয়ার হাউস চালু করার দাবি উঠল কুমড়োপাড়ায়। এই পাওয়ার হাউস তৈরির কাজ পুরোদমে এখনও শুরু করে নি। দীর্ঘ দিন ধরেই এই এলাকায় লো-ভোল্টেজ সমস্যা ছিল। সেই সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পাওয়ার হাউস তৈরি করার। কিন্তু কাজ এখনও শেষ হয় নি।
পাওয়ার হাউস
পাওয়ার হাউস
advertisement

নন্দকুমারপুর ও কুমড়োপাড়া এলাকার মধ্যে ছাতুয়ায় এই বৈদ্যুতিক সাব স্টেশন নির্মিত হতে চলেছে। ইতিমধ্যেই চিহ্নিত জমি পরিদর্শনও করেছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। এই কাজ শেষ হলে পার্শ্ববর্তী পাথরপ্রতিমাতেও বিদ্যুৎ দেওয়া হবে এখান থেকে। লো ভোল্টেজ সমস্যা নিয়ে মানুষ দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। নতুন সাব স্টেশনের জন্য বিদ্যুৎ দফতরকে আর্জি জানানো হয়েছিল। অবশেষে তা হতে চলেছে। দ্রুত কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: ভোটের মুখে নয়া চমক অনুব্রতর! গলায় রাম নামের উত্তরীয় পরে হাঁটলেন রামনবমীর মিছিলে, তুমুল শোরগোল জেলার রাজনীতিতে

জানা গিয়েছে, আনুমানিক তিন বিঘা জমির উপর সাব স্টেশন নির্মিত হচ্ছে। ৩৩/১১ কেভি সাব স্টেশন নির্মিত হবে। আগে এখানে বিদ্যুৎ সরবরাহ হত মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জ থেকে। দূরত্বের কারণে অসুবিধা হত। তবে কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে সকলে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই সমস্যার সমাধান হলে খুবই ভাল হয়। দীর্ঘদিন এই সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। পাওয়ার হাউসটি এখানে নির্মিত হলে দু’টি ব্লকের মানুষজন উপকার পাবেন। তবে কাজ শেষ হতে এত দেরি কেন সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পাওয়ার কাট, লো-ভোল্টেজ...! বাড়ছে জ্বালা, নতুন পাওয়ার হাউস তৈরিতে ঢিলেমি কেন? প্রশ্ন কুমড়োপাড়ার বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল