স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে পানিগ্রাহী পরিবারের একটি পুকুর রয়েছে। গভীর রাতে প্রায় ২৫টি জিও গাড়িকে কাজে লাগিয়ে মাটি বয়ে নিয়ে এসে সেটি ভরাট করা হচ্ছে। এই ঘটনায় গ্রামবাসীরাও অতিষ্ঠ হয়ে পড়েছেন। যদিও তাঁরা এই বিষয়ে বিশেষ মুখ খুলতে চাননি।

আরও পড়ুনঃ অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় বিএসএফ জওয়ানকে মার! রেল পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পুরুলিয়ায় তুলকালাম

advertisement

স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে বড় বড় মাথা যুক্ত রয়েছে। নাহলে এইভাবে পুকুর ভরাট করা কোনওভাবেই সম্ভব হত না। এদিকে এই ঘটনা সামনে আসতেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

অন্যদিকে পুকুর ভরাটকারী ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাতের অন্ধকারে কিছুই হচ্ছে না। দিনেরবেলা যানজট হয় বলে রাতে কাজ হচ্ছে।” তিনি দাবি করেন, এই পুকুরের কনভারশন সার্টিফিকেট, বাস্তু সবই করা আছে। একইসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তিগত পুকুর এবং এটি ব্যবহারযোগ্যও নয়।

advertisement