TRENDING:

South 24 Parganas News: মহিলার ব্যাগে খেলনা, বিস্কুট...! জয়নগরে ‘ছেলেধরা’ আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য, পুলিশ পৌঁছনোর আগেই খুঁটিতে বেঁধে গণপিটুনি

Last Updated:

South 24 Parganas News: জয়নগরে ছেলেধরা আতঙ্ক! এক মহিলার ব্যাগে বিস্কুট এবং খেলনা দেখে তাকে ছেলেধরা সন্দেহে খুঁটিতে বেঁধে মারধর করল উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,জয়নগর, সুমন সাহা: জয়নগর থানা এলাকায় ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের মাস্টিকারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে দীর্ঘ সময় ধরে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। এরপর তিনি এলাকার একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েন বলে অভিযোগ। সেই সময় বাড়ির ভিতরে একটি ছোট বাচ্চা ছিল। অভিযোগ, ওই মহিলাকে বাচ্চাটির সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। বিষয়টি বাড়ির সদস্যদের নজরে আসতেই তাদের সন্দেহ আরও বাড়ে।
মহিলাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ
মহিলাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ
advertisement

এরপরই গ্রামবাসীরা ওই মহিলাকে ধরে ফেলেন এবং তাকে আটক করে রাখেন। পরে বিষয়টি জয়নগর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ওই মহিলাকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: ছোটাছুটির দিন শেষ! এবার মুর্শিদাবাদের বুকে প্রথম এই ব্লক হাসপাতালে চালু হল সিজারিয়ান পরিষেবা, উপকৃত হবেন প্রসূতিরা

advertisement

এলাকাবাসীর দাবি, ওই মহিলার কথাবার্তায় অসঙ্গতি ছিল। তার কাছে একটি হাতব্যাগও ছিল। সেই ব্যাগ তল্লাশি করে নাকি কিছু খেলনা এবং বিস্কুট পাওয়া যায় বলে অভিযোগ স্থানীয়দের। এরপরই সন্দেহ আরও ঘনীভূত হয়। অনেকের আশঙ্কা, বাচ্চাদের খেলনা বা খাবারের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করা হতে পারে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

এই ঘটনার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, গ্রামবাসীদের একাংশ ওই মহিলাকে একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং মারধরও করা হয়। যদিও সেই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়। পরে জয়নগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুরো ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলেধরা সন্দেহকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও, পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের পরেই প্রকৃত ঘটনা সামনে আসবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মহিলার ব্যাগে খেলনা, বিস্কুট...! জয়নগরে ‘ছেলেধরা’ আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য, পুলিশ পৌঁছনোর আগেই খুঁটিতে বেঁধে গণপিটুনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল