আমঝাড়া এলাকার কাছাকাছি পৌঁছতেই আচমকা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পিঠে লাগে। গুরুতর জখম অবস্থাতেও তিনি প্রায় আধ কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে যান। পরে একটি স্থানীয় দোকানের সামনে এসে তিনি অচৈতন্য হয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: এক বাইকে চারজন, ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ৪০ হাত দূরে! বেপরোয়া গতির বলি নিরপরাধ মহিলা

advertisement

সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানান, গুলি বের করার মতো পরিকাঠামো ওই হাসপাতালে নেই। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে, সেই আশঙ্কায় তাকে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এবং থানার আইসি অভিজিৎ পাল হাসপাতালে পৌঁছন। সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ক্যানিং মহকুমার এসডিপিও রামকুমার মণ্ডল জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নাকি পুরনো কোনও শত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।” আহতের ভাইপো দিলীপ নস্কর বলেন, “প্রতিদিনের মতোই কাকা দোকান বন্ধ করে ফিরছিলেন। আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আমরা মনে করছি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে।” পুলিশের প্রাথমিক অনুমানও ছিনতাইয়ের চেষ্টা হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

advertisement