advertisement

North 24 Parganas News: এক বাইকে চারজন, ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ৪০ হাত দূরে! বেপরোয়া গতির বলি নিরপরাধ মহিলা

Last Updated:

North 24 Parganas News: মোটরবাইক নিয়ে দাপাদাপি। ঝড়ের গতিতে ছুটছিল বাইক। সওয়ার চারজন। নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে পিছন থেকে ধাক্কা। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মহিলার মৃত্যু।

শোকাহত পরিবার
শোকাহত পরিবার
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: একটি বাইকে চার যুবক, বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর।  উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পলতা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। অভিযোগ, একটি মোটরবাইকে চারজন অল্পবয়সী যুবক দ্রুত গতিতে ছুটে এসে বাড়ির সামনের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারে।
মহিলাকে পিছন দিক থেকে ধাক্কা মারা হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, ধাক্কার পর বাইকটি ওই মহিলাকে টানতে টানতে প্রায় ৪০ হাত দূরে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর বাইকটি পড়ে গেলে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে ওই মহিলা ও বাইকের একজন আরোহী। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত দু’জনকে সাঁড়াপুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: আবাস যোজনার নামে টোপ, মুখ্যমন্ত্রীর দফতরের নাম ভাঙিয়ে আসছে ফোন! ভুল করলেই অ্যাকাউন্ট ফাঁকা
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূর অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। পরবর্তীতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই গৃহবধূর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার স্বরূপনগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাঁড়াপুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর নাম জোহরা বিবি, বয়স আনুমানিক ৫০ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া গতিতে বাইক চালানো ও এক বাইকে চারজন ওঠার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: এক বাইকে চারজন, ধাক্কা মেরে টেনে নিয়ে গেল ৪০ হাত দূরে! বেপরোয়া গতির বলি নিরপরাধ মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • রাতের তাপমাত্রা সামান্য বাড়ল

  • শীতের আমেজ আর কত দিন থাকবে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement