TRENDING:

Howrah News: রবিবার সন্ধে নামলেই ভোগান্তি! জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ার এইসব ওয়ার্ডে, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের

Last Updated:

Howrah News: হাওড়া পুর নিগমে আগামী রবিবার সন্ধে থেকে একাধিক ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকবে। কোন কোন ওয়ার্ডে, কতক্ষণ পরিষেবা বন্ধ থাকবে? বিজ্ঞপ্তি জারি করে জানালো কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: সন্ধ্যাকালীন জল পরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুরসভার নিদ্রিষ্ট কিছু এলাকায়। বেলগাছিয়া ভাগার সংলগ্ন স্থানে জল পরিষেবা বন্ধ থাকার বিজ্ঞপ্তি। জরুরী ভিত্তিক পাইপলাইন মেরামতি ও সংস্কার কাজের জন্য কয়েক ঘণ্টা হাওড়া পৌরসভার বেশ কয়েকটি এবং কিছু ওয়ার্ডে আংশিক জল পরিষেবা বন্ধ থাকছে।
রবিবার সন্ধ্যাকালীন জলপরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুরসভার বেশ কিছু ওয়ার্ডে
রবিবার সন্ধ্যাকালীন জলপরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুরসভার বেশ কিছু ওয়ার্ডে
advertisement

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জরুরি ভিত্তিতে বেলগাছিয়া ভাগার সংলগ্ন ‘এফ’ (F) রোডে ১২০০ মি.মি. ব্যাসের মূল জল সরবরাহ পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে। সেই ছিদ্র মেরামতি ও সংস্কার কারণে ২৯/০৩/২০২৬ রবিবার হাওড়া পৌর নিগমের অন্তর্গত ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ড এবং ৫০ নম্বর ওয়ার্ডে আংশিক সন্ধ্যাকালীন জল সরবরাহ বন্ধ থাকবে। ৩০/০৩/২০২৬ সোমবার সকাল ছ’টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে বলেই আশাবাদী।

advertisement

আরও পড়ুন: টিকা নেওয়ার পর বিপত্তি! সিউড়িতে শিশুর পা ফুলে ঢোল-তীব্র ব্যথা, পৌরসভার সু-স্বাস্থ্য কেন্দ্রে তুলকালাম

বেলগাছিয়া ভাগারে ধস নামার পর বিস্তীর্ণ এলাকায় জল পরিষেবায় ব্যাঘাত ঘটে। ধসের কারণে পাইপলাইনে ব্যাপক ক্ষতি, সেই ক্ষতি সামাল দিতে হিমশিম খেতে হয় হাওড়া পুরসভাকে। অন্যদিকে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় মানুষের পানীয় জল সঙ্কট দেখা দেয়। যদিও পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষকে পর্যাপ্ত জল পৌঁছে দেওয়ার সব রকম চেষ্টা করা হয়েছে। সেই দিক গুরুত্ব দিয়ে, যাতে পরবর্তী সময় আরও বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়, পরিকল্পনা মাফিক কাজ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

জল পরিষেবা ব্যাহত থাকার এমন খারাপ খবরের মাঝেই আবার একটি ভাল খবরও রয়েছে। হাওড়া পুরসভার উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্পের কারণে শহরের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: রবিবার সন্ধে নামলেই ভোগান্তি! জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ার এইসব ওয়ার্ডে, বিজ্ঞপ্তি জারি পৌর নিগমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল