স্কুলের তরফে ইতিমধ্যেই জয়নগর-মজিলপুর পুরসভায় এই ব্যাপারে অভিযোগ করা হয়েছে। স্কুলের এক শিক্ষিকা বলেন, আবর্জনার দুর্গন্ধে শরীর খারাপ হয়ে যাচ্ছে ছাত্রীদের। যেভাবে প্রতিনিয়ত গঙ্গায় প্লাস্টিক থেকে শুরু করে খাবার ফেলা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে। জল ক্রমাগত কালো হয়ে যাচ্ছে। পুরসভা থেকে সচেতনতার প্রচার করা হয়েছিল। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি।

advertisement

আরও পড়ুন: বাহুবলীদের শক্তি প্রর্দশন, পুরুষ-মহিলা মিলেমিশে একাকার! পাঞ্জা প্রতিযোগিতায় পালোয়ানদের লড়াই দেখে তাক লেগে যাবে

এই প্রসঙ্গে জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, কিছু বাসিন্দা ও ব্যবসায়ী এই কাজ করে চলেছেন। আমরা মাইকিং করে সচেতনতার বার্তাও দিয়েছিলাম। এবারে আরও কড়া পদক্ষেপ করা হবে। এই গঙ্গার কাছেই জয়নগর ইন্সস্টিটিউট অব গার্লস উচ্চ মাধ্যমিক স্কুল। স্কুলে যাওয়া আসার পথে দুর্গন্ধ নিত্যসঙ্গী ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকাদের। আবর্জনার গন্ধে সাধারণ পথচারীদেরও নাকে রুমাল দিয়ে যেতে হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাসিন্দারা বলেন, অসচেতনতাই এর জন্য দায়ী। কিছু বাসিন্দা আর রাস্তার পাশের ব্যবসায়ীরা রোজই গঙ্গায় আবর্জনা ফেলছেন। পুরসভা কঠোর ব্যবস্থা নিক, এটাই আমরা চাই। এক প্রবীণ বাসিন্দা বলেন, গঙ্গা এখন পুকুর হয়ে গিয়েছে। এখানে আগে মানুষ স্নান করতে পারত। এখন পারে না। যেভাবে  আবর্জনা ফেলা হচ্ছে, তাতে শীঘ্র ব্যবস্থা না নিলে বড় বিপদের মুখে পড়তে হবে।

advertisement