পুলিশের কাছে আগেই খবর ছিল—এই বাইকে লুকিয়ে আছে মাদক। বারুইপুর থানার বিশেষ টিম আর SOG টিম মিলে অপেক্ষা করছিল। ঠিক বাইপাসের মোড়ে বাইকটির জন্য। থামুন! পুলিশের চিৎকারে আমিনুল প্রথমে পালাতে চায়। কিন্তু চারদিক ঘিরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন।
আরও পড়ুন- মীন রাশিতে মঙ্গলের গোচর…! শনির কৃপায় লাগবে ‘জ্যাকপট’, ৪ রাশির পোয়া বারো, অর্থ-যশ-খ্যাতি তুঙ্গে
advertisement
মাসুদ আলী, যার ডান পা একটা দুর্ঘটনায় বাদ গেছে, নকল পা ব্যবহার করত। কিন্তু এই নকল পা-ই তার অপরাধের ঢাল ছিল। কেউ সন্দেহ করত না, পঙ্গু মানুষটা মাদক পাচার করছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ আর আমিনুল শুধু ডেলিভারি ম্যান।
এদের পেছনে আরও বড় চক্র আছে। মাসুদ তার পঙ্গুত্বকে কাজে লাগিয়ে সবার সন্দেহ এড়িয়ে এই ব্যবসা চালাচ্ছিল। পুলিশ এখন তদন্ত করছে—এই হেরোইন কোথা থেকে আসত, আর কারা এর মাথা। কিন্তু মাসুদ আর আমিনুলের গ্রেফতারির শুধু একটা পর্দা সরিয়েছে। এর পেছনে যে অন্ধকার জগত আছে, তা এখনও অজানা পুলিশের । ধৃত দু’জনকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে।
