TRENDING:

Bakkhali Sea Beach: বকখালির সমুদ্র সৈকতে বিশাল বড় যান, যেন জেট বিমান! আসলে ওটা কী? পিলে চমকে গেল স্থানীয়দের, হতবাক পর্যটকেরাও

Last Updated:

Bakkhali Sea Beach: সাধারণত, এই ধরনের ড্রোন বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এটি একটি দ্রুতগতির এবং চালকবিহীন যান। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনিশ উদ্দিন মোল্লা, বকখালি: সমুদ্র সৈকতে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বকখালিতে। বুধবার দুপুর নাগাদ পর্যটনকেন্দ্র বকখালি থেকে ঢিলছোড়া দূরত্বে, পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্রসৈকতে এই ড্রোনটি দেখতে পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি পান। জেট বিমানের আদলে তৈরি। সাধারণত, এই ধরনের ড্রোনের ভিতরে বিভিন্ন ধরনের তার যুক্ত যন্ত্রাংশ দেখা যায় আর তা থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে এই ড্রোনটি দেখার জন্য ভিড় জমায় মানুষ স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ অবশেষে জেট বিমান আকৃতির ওই ড্রোনটিকে উদ্ধার করে।
বকখালি সমুদ্রসৈকতে ড্রোন উদ্ধার
বকখালি সমুদ্রসৈকতে ড্রোন উদ্ধার
advertisement

আরও পড়ুন: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?

সূত্রের খবর, এই ধরনের ড্রোন বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এটি একটি দ্রুতগতির এবং চালকবিহীন আকাশযান। যা জেট ইঞ্জিন চালিত। এর কাজ প্রশিক্ষণ মহড়ার জন্য শত্রু বিমানের অনুকরণে ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী ব্যবহার করে।

advertisement

আরও পড়ুন: দূরত্ব ঘুচল না, বিধানসভার টিকিট পেলেন না ৫ বারের বিধায়ক পার্থ! নাম বাদ প্রাথমিকের মানিকেরও

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু
আরও দেখুন

তবে পর্যটন কেন্দ্র বকখালির মতো জায়গায় কীভাবে এই ড্রোন এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ অবশেষে ওই ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই ড্রোনটি উদ্ধার ঘেরে এলাকায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান ,এর আগে এই এলাকায় এরকম কোন বস্তু দেখা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ অবশেষে জেট বিমান আকৃতির ওই ড্রোনটিকে উদ্ধার করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Bakkhali Sea Beach: বকখালির সমুদ্র সৈকতে বিশাল বড় যান, যেন জেট বিমান! আসলে ওটা কী? পিলে চমকে গেল স্থানীয়দের, হতবাক পর্যটকেরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল