TRENDING:

ভোটের আগে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা'! তৃণমূলের গড় রায়দিঘি থেকেই বিজয়ের বার্তা দিতে চান অমিত শাহ

Last Updated:

Amit Shah South In 24 Parganas: বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে চলবে পরিবর্তন যাত্রা। তবে চমক রয়েছে সেই যাত্রার সূচনায়। ১ মার্চ সেই পরিবর্তন যাত্রার সূচনায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে উপস্থিত থাকবেন অমিত শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে চলবে পরিবর্তন যাত্রা। তবে চমক রয়েছে সেই যাত্রার সূচনায়। ১ মার্চ সেই পরিবর্তন যাত্রার সূচনায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে উপস্থিত থাকবেন অমিত শাহ।
ভোটের আগে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা'! তৃণমূলের গড় রায়দিঘি থেকেই বিজয়ের বার্তা দিতে চান অমিত শাহ
ভোটের আগে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা'! তৃণমূলের গড় রায়দিঘি থেকেই বিজয়ের বার্তা দিতে চান অমিত শাহ
advertisement

পরিসংখ্যান বলছে দক্ষিণ ২৪ পরগনা সবসময় তৃণমূলের গড়। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই ২০০৮ সালে তৃণমূল কংগ্রেস এই জেলার জেলা পরিষদে ক্ষমতায়। বর্তমানে এই জেলায় ৩১ বিধানসভার মধ্যে ৩০টি তৃণমূলের দখলে। একটি আবার আইএসএফ-এর দখলে। ফলে এই জেলায় বিজেপির অবস্থান তুলনামূলকভাবে দুর্বল। উত্তরবঙ্গও রয়েছে, যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি তুলনায় বেশি। কিন্তু বিজেপির চাণক্য অমিত শাহ বেছে নিয়েছেন তৃণমূলের দেড় দশকের দুর্গ দক্ষিণ ২৪ পরগনাকে।

advertisement

৮ সদস্যের মডিউলের ‘মাথা’ মালদহের উমর ফারুক! কী ভাবে যোগাযোগ হয়েছিল কাশ্মীরের জঙ্গি সাবিরের সঙ্গে? 

‘বাংলার মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন’ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মল্লিকার্জুন খার্গের

ওই একই দিনে রাজ্যের আরও চার প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। পরের দিনই শুরু হবে আরও চার প্রান্তে। কিন্তু রায়দিঘিতে অমিত শাহ থেকে তৃণমূলকেই বার্তা দিতে চাইছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

একদা তৃণমূলের উত্থানের স্বাক্ষী এই দক্ষিণ ২৪ পরগনা থেকেই কি বিজেপির উত্থান চাইছেন তিনি। এই প্রশ্নই এখন ঘুরছে এলাকায়। তবে এই জেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। এই জেলায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়েছে বারবার। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বারবার বলে এসেছে এই জেলায় বিরোধিরা দাঁত ফোটাতে পারবেনা। বিজেপির অনেকেই মনে করছেন, এই বিষয়গুলিকে মাথায় রেখেই দক্ষিণ ২৪ পরগনাকে বেছে নিয়ে বার্তা দিতে চাইছেন শাহ। ফলে এই বিধানসভা নির্বাচনে কি হয় এখন দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
ভোটের আগে রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা'! তৃণমূলের গড় রায়দিঘি থেকেই বিজয়ের বার্তা দিতে চান অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল