TRENDING:

Siliguri News: ৪৭ প্রজাতির পাখি, ১০ ধরনের সরীসৃপ, ৭ রকমের ব্যাঙ...! কংক্রিটের জঙ্গলে শিলিগুড়ি যেন 'মিনি অরণ্য', চমকে দিচ্ছে সমীক্ষা

Last Updated:

Siliguri News: শিলিগুড়ির কংক্রিটের ভিড়ে কি প্রকৃতি হারিয়ে যাচ্ছে? উত্তর দিচ্ছে সাম্প্রতিক সমীক্ষা। ৪৭ প্রজাতির পাখি ও বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিতে শহরের পরিবেশ নিয়ে নতুন আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহর মানেই কংক্রিট, ইট-পাথরের ভিড়—এই ধারণাকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের এক সাম্প্রতিক স্টাডি রিপোর্ট। পরিবেশপ্রেমী সংস্থা ‘Solitary Nature and Animal Protection Foundation’ এবং ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে প্রকাশিত এই রিপোর্টে উঠে এসেছে এক অন্যরকম গল্প—প্রকৃতি এখনও লড়াই করছে নিজের অস্তিত্ব বাঁচাতে। ২০২৫ সালের অগাস্ট থেকে শুরু হওয়া এই সমীক্ষা যেন শহরের ভিড়ের মধ্যেই এক টুকরো সবুজের সন্ধান দিয়েছে।
advertisement

প্রায় সাত মাস ধরে চলা এই গবেষণায় আধুনিক প্রযুক্তির সাহায্যে ওয়ার্ডের প্রতিটি অলিগলি ঘুরে তথ্য সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক আব্দুর রৌশান আলম, জুলজিস্ট আমিরুল হাসান-সহ একটি বিশেষজ্ঞ দল এই কাজ পরিচালনা করেন। ০.৩৬ স্কয়ার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সমীক্ষায় ২৭১৬টি বাড়ি ও প্রায় ১০,৮০০ মানুষের বসবাসের মধ্যেই খুঁজে পাওয়া গেছে বিস্ময়কর জীববৈচিত্র্য।

advertisement

রিপোর্ট বলছে, এই ছোট্ট এলাকাতেই রয়েছে ৪৭ প্রজাতির পাখি, ১০ ধরনের সরীসৃপ, ৭ প্রজাতির ব্যাঙ, ৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৩২ প্রজাতির গাছ। এমনকি ২৮ ধরনের প্রজাপতিরও দেখা মিলেছে, যদিও তাদের সংখ্যা কিছুটা কমেছে। ফুলেশ্বরী নদীতেও পাওয়া গেছে আট প্রজাতির মাছ। তবে উদ্বেগের বিষয়—নদীর জলে অক্সিজেনের ঘাটতি এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়া, যা জলজ প্রাণীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘পরের বছর শুধু নিজেদের জন্যই চাষ করব’! আলু নিয়ে বড় সিদ্ধান্ত বর্ধমানের চাষিদের, কারণ জানালেন নিজেরাই

View More

স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য অভয়া বসু জানান, এই সমীক্ষা শহরের পরিবেশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তাঁর কথায়, “এই উদ্যোগ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সমীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে, শহরের মধ্যেও প্রকৃতি এখনও টিকে আছে। তবে ফুলেশ্বরী নদী সংরক্ষণ, গাছ লাগানো—এই বিষয়গুলিতে আরও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, আমরা সেই দিকেই এগোব।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তুভ চৌধুরী বলেন, এই সমীক্ষা শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, বরং মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা। তাঁর মতে, “শহরের মানুষ যদি একটু সচেতন হন, তাহলে এই জীববৈচিত্র্য আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব। আমরা চাই এই মডেল পুরো শিলিগুড়ি জুড়ে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি ওয়ার্ডে এমন সমীক্ষা হোক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সব মিলিয়ে, এই রিপোর্ট যেন এক স্পষ্ট বার্তা দিচ্ছে—নগরায়নের চাপে প্রকৃতি হারিয়ে যায়নি, বরং মানুষের সামান্য সচেতনতায় সে এখনও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। শিলিগুড়ির মতো দ্রুত বর্ধনশীল শহরে এই উদ্যোগ ভবিষ্যতের পথ দেখাতে পারে, যদি আমরা এখনই পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ৪৭ প্রজাতির পাখি, ১০ ধরনের সরীসৃপ, ৭ রকমের ব্যাঙ...! কংক্রিটের জঙ্গলে শিলিগুড়ি যেন 'মিনি অরণ্য', চমকে দিচ্ছে সমীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল