TRENDING:

Inspirational News: অভাবের আঁধার পেরিয়ে উদ্ভাসিত পটচিত্র! কুপির ক্ষীণ আলোয় পড়ে প্রত্যন্ত গ্রামের প্রথম স্নাতক হরিশচন্দ্র

Last Updated:

Inspirational News: প্রত্যন্ত গ্রাম। অভাবী পরিবার। পটচিত্রই মূলধন। লেখাপড়ার আলোয় আঁধারকে ম্লান করলেন হরিশচন্দ্র। তাঁর কীর্তির অনুপ্রেরণা ও জ্যোতিতে উদ্ভাসিত পারিপার্শ্বিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত মাজরামুড়া গ্রাম। ছোট্ট এই গ্রামে বাস করেন প্রায় ৬০টি চিত্রকর পরিবার। রঙ, তুলি আর পটের কাপড়ই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অধিকাংশ পরিবারের প্রধান উপার্জনের পথ ভিক্ষাবৃত্তি। আর্থিক অনটন, সংসারের চাপ আর নিত্যদিনের সংগ্রাম এখানে অতি স্বাভাবিক বাস্তবতা। ফলে পড়াশোনা অনেকের কাছেই অধরা থেকে যায়। কেউ শুরুই করতে পারেন না, কেউ বা মাঝপথে থেমে যেতে বাধ্য হন। এই বাস্তবতার মাঝেই এক নতুন ইতিহাস গড়লেন গ্রামের ছেলে হরিশচন্দ্র চিত্রকর।
advertisement

মাজরামুড়া গ্রাম থেকে প্রথমবার তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, সমগ্র মাজরামুড়া গ্রামের গর্ব। ছোটবেলা থেকেই হরিশচন্দ্র দেখেছেন বাবার নিরন্তর সংগ্রাম। সংসারের একমাত্র ভরসা তাঁর বাবা বাউল চিত্রকর, যিনি ভিক্ষাবৃত্তির সামান্য আয়ে কোনও মতে পরিবার চালান। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু সেই অভাব হরিশচন্দ্রের স্বপ্নকে কখনও দমাতে পারেনি।

advertisement

দিনের কাজ সেরে, কুপির ক্ষীণ আলোয় বই খুলে বসতেন তিনি। আবার ভোর হতেই হাতে তুলে নিতেন রং-তুলি। দিনরাত পটচিত্র এঁকে পড়াশোনার খরচ জুগিয়েছেন। পাশাপাশি, সংসারের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন। অবশেষে সেই অসম লড়াইয়ে জয় এসেছে। মাজরামুড়া গ্রাম থেকে প্রথমবারের জন্য গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন হরিশচন্দ্র।

আরও পড়ুন : দুর্গম পথে মহাকাল মন্দিরের পাশে গুহায় বিরাজমান দেবী দুর্গার প্রাচীন বিগ্রহ, জয়ন্তী এলে ভুলবেন না দর্শন করতে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

হরিশচন্দ্র জানান, তাঁর পথ এখনও দীর্ঘ। তাঁর লক্ষ্য শুধু নিজের সাফল্যে থেমে থাকা নয়। তিনি চান পটচিত্রকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা এই লোকশিল্পকে প্রযুক্তি, শিক্ষা আর নতুন ভাবনার মাধ্যমে আরও বৃহত্তর মঞ্চে পৌঁছে দিতে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Inspirational News: অভাবের আঁধার পেরিয়ে উদ্ভাসিত পটচিত্র! কুপির ক্ষীণ আলোয় পড়ে প্রত্যন্ত গ্রামের প্রথম স্নাতক হরিশচন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল