TRENDING:

Purulia Talent: ৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূ থেকে পেশাদার শিল্পী, বৃদ্ধার তাক লাগানো প্রতিভায় মুগ্ধ পুরুলিয়া

Last Updated:

Purulia Talent: পুরুলিয়ার বুকে এক নতুন তারকা। ৭৪ বছর বয়সে গৃহবধূ জ্যোৎস্না সরকারের প্রতিভায় মুগ্ধ জেলাবাসী। স্যাক্সোফোন বাজিয়ে রীতিমত পুরুলিয়ার মানুষের মন জয় করে ফেলেছেন বৃদ্ধা। বিভিন্ন জায়গা থেকে আজ তাঁর ডাক পড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শখের কোনও বয়স থাকে না। ইচ্ছাশক্তি যদি প্রখর হয় তবে যে কোনও বয়সেই শখ পূরণ করা যেতে পারে। বাস্তবে সেই কথাকেই সত্যি করে দেখালেন পুরুলিয়ার এক গৃহবধূ জ্যোৎস্না সরকার। বয়স তার ৭৪ বছর। তবে তার শখ যে কোনও যুবতীর সঙ্গে টেক্কা দিতে পারে।‌ ৭৪ বছর বয়সেও তিনি একাধিক প্রতিভার অধিকারী।
advertisement

ক্যারাটে, সুইমিং, পিয়ানো সব কিছুতেই তার যথেষ্ট দক্ষতা রয়েছে। তবে সম্প্রতি তার একটি প্রতিভা নজর কেড়েছে সর্বত্র। এই ৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে রীতিমত পুরুলিয়ার মানুষের মন জয় করে ফেলেছেন বৃদ্ধা। একপ্রকার শখের বসেই বিগত এক-দেড় বছর আগে স্যাক্সোফোন বাজানোর প্রশিক্ষণ শুরু করেন। ‌কঠোর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে এই কম সময়ে তিনি রীতিমত অভিজ্ঞ সেক্সোফোন শিল্পী হয়ে উঠেছেন পুরুলিয়ার বুকে।

advertisement

আরও পড়ুনঃ ছবির মতো সুন্দর! বালুরঘাটের বুকে এক অপূর্ব অফবিট স্পট, এখানকার শান্ত-শীতল পরিবেশে শহরের সব ক্লান্তি ছু-মন্তর

View More

জ্যোৎস্না সরকার

বিভিন্ন জায়গা থেকেই আজ তার ডাক পড়ে। তার প্রতিভা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এ বিষয়ে জ্যোৎস্না সরকার বলেন, বিগত দেড় বছর ধরে তিনি স্যাক্সোফোন বাজাচ্ছেন। হঠাৎ করেই তার এই ইচ্ছা হয়। বর্তমানে তিনি একজন পেশাদার স্যাক্সোফোন শিল্পী। তিনি কখনও ভাবেননি স্যাক্সোফোন বাজিয়ে এই জায়গায় তিনি পৌঁছাবেন। তার ভীষণই ভাল লাগা রয়েছে এই বাদ্যযন্ত্রের প্রতি। কঠোর অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তিনি এই জায়গায় পৌঁছেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

প্রতিভার কোনও বয়স হয় না। তা যেন আবারও প্রমাণ করে দিলেন পুরুলিয়ার জ্যোৎস্না সরকার। রীতিমত পেশাদার স্যাক্সোফোন আর্টিস্টের মতোই স্যাক্সোফোন বাজান তিনি। তার এই কর্মকাণ্ড সাড়া ফেলে দিয়েছে গোটা জেলায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Talent: ৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূ থেকে পেশাদার শিল্পী, বৃদ্ধার তাক লাগানো প্রতিভায় মুগ্ধ পুরুলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল