TRENDING:

Science Museum: সাহেব বাঁধের পাড়ে এশিয়ার প্রথম জেলাভিত্তিক বিজ্ঞাননগরী, ছুটে আসেন বহু পর্যটক! না দেখলে আপনার চরম মিস

Last Updated:

Purulia Science Museum: পুরুলিয়া মানে শুধু ছৌ নাচ, আদিবাসী জীবনযাত্রা বা মনভোলানো প্রাকৃতিক সৌন্দর্য্য নয়। এখানেই রয়েছে এশিয়ার প্রথম জেলাভিত্তিক সায়েন্স মিউজিয়াম। ১৯৮২ সাল থেকে যা জেলার গৌরব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বিজ্ঞান কেন্দ্রের ভূমিকা অপরিসীম। এশিয়ার মধ্যে জেলা ভিত্তিক প্রথম সায়েন্স মিউজিয়াম রয়েছে পুরুলিয়ায়। ১৯৮২ সালে ১৫ ডিসেম্বরে এই সায়েন্স মিউজিয়ামের পথ চলা শুরু হয়। যা সমাজের সকল স্তরে বিজ্ঞানের প্রসারের জন্য এবং গ্রামীণ এলাকা থেকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে মজবুত করেছে। তারপর থেকে এই সায়েন্স মিউজিয়াম জেলার ঐতিহ্য বয়ে আসছে।
advertisement

জানা গিয়েছে ষাটের দশকে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর অভিনব পরিকল্পনা শুরু করে । সেই উদ্দেশ্যে একটি বড় বাসে ২৪ টি বিজ্ঞান মডেল নিয়ে একটি ছোট সংগ্রহশালা তৈরি হয়। এবং সেই সংগ্রহশালাগুলি বিভিন্ন জেলায় ঘোরানোর পরিকল্পনা নেওয়া হয়। ১৯৬৬ সালে প্রথম পুরুলিয়া জেলা স্কুলে বিজ্ঞান প্রদর্শনী হয়। পরবর্তীতে ১৯৬৭ সালে শিক্ষক নিতাই গাঙ্গুলীর উদ্যোগে মানভূম ভিক্টোরিয়া বিদ্যালয় দুটি শ্রেণিকক্ষ নিয়ে শুরু হয় বিজ্ঞান কেন্দ্রের পথ চলা।

advertisement

আরও পড়ুন: মালদহ ভ্রমণে গিয়ে মিস করবেন না! গৌড়ের এই প্রাচীন জাহাজ ঘাট না দেখলে আপনার সফর থাকবে অপূর্ণ

পরবর্তীতে পুরুলিয়ার জনগণের প্রচেষ্টায় পৌরসভার সাহেব বাঁধের পাড়ে একর জমিতে গড়ে ওঠে জেলা বিজ্ঞান কেন্দ্র। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর জেলা বিজ্ঞান কেন্দ্রের মূল ভবনটি নির্মিত হয়। ‌ আর তারপর থেকেই সগৌরবে নিজের ঐতিহ্য বজায় রেখেছে জেলা বিজ্ঞান কেন্দ্র। ‌এ বিষয়ে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ভারত সরকার তিনটি স্তরে বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল। ‌ সেই সময় পুরুলিয়াকেই তারা বেছে নিয়েছিল জেলা বিজ্ঞান কেন্দ্র হিসাবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন! যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
আরও দেখুন

এটা এই জেলার গর্ব। ‌প্রথম ভ্রাম্যমান বিজ্ঞান বাস পুরুলিয়াতেই এসেছিল। পরবর্তীতে পুরুলিয়ায় এশিয়ার মধ্যে জেলা ভিত্তিক প্রথম বিজ্ঞান কেন্দ্র হয়। মানভূমের ঐতিহ্য পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। ‌এই বিজ্ঞান কেন্দ্রে বহু ছাত্র-ছাত্রী বিজ্ঞানের শিক্ষা অর্জন করে। ‌ এই বিজ্ঞান কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা আজ দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র শুধু জেলা নয়, সমগ্র বাংলার গর্ব বলেই জানান স্থানীয়রা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Science Museum: সাহেব বাঁধের পাড়ে এশিয়ার প্রথম জেলাভিত্তিক বিজ্ঞাননগরী, ছুটে আসেন বহু পর্যটক! না দেখলে আপনার চরম মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল