TRENDING:

Bangla News: দীর্ঘ অপেক্ষার অবসান! ঘাটালের ভগবতী সেতুর অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু

Last Updated:

Bangla News: ঘাটালের মনসুকায় ঝুমি নদীর উপর ভগবতী সেতুর কাজ এক বছর আগে সম্পূর্ণ হলেও, অ্যাপ্রোচ রোডের জটিলতার কারণে আটকে ছিল, গাঁটের কড়ি খরচ করে সাঁকো পারাপার করতে হতো হাজারো মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: ঝুমি নদীর উপর ভগবতী সেতু পারাপারের জন্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে,শুরু হয়েছে কাজ,খুশি স্থানীয়রা। ঘাটালের মনসুকায় ঝুমি নদীর উপর ভগবতী সেতুর কাজ এক বছর আগে সম্পূর্ণ হলেও, অ্যাপ্রোচ রোডের জটিলতার কারণে আটকে ছিল, গাঁটের কড়ি খরচ করে সাঁকো পারাপার করতে হতো হাজারো মানুষজন থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।অবশেষে এপ্রোচ রোড তৈরির কাজ শুরুপশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে ঝুমি নদী।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ রাতারাতি বদলে গেল এলপিজি সিলিন্ডার পাওয়ার নিয়ম! বাড়িতে এটি থাকলে আর মিলবে না গ‍্যাস

স্বাধীনতার আগে থেকেই নদীর উপর পারাপারের ক্ষেত্রে নেই কোন স্থায়ী কংক্রিটের সেতু। ঘাটালের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের বৃহৎ একটা এলাকায় একাধিক বাঁসের ও কাঠের সঁকো দিয়ে প্রতিনিয়ত গাঁটের কড়ি খরচ করে পশ্চিম মেদিনীপুর জেলা ও হুগলি জেলার হাজারো মানুষকে পারাপার করতে হয়, দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে ২০২১ সালে জানুয়ারি মাসে ঘাটালের মনসুকাতে ১৮ কোটি টাকা ব্যযে তৎকালীন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ভগবতী সেতুর শিল্যান্যাস করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

সেই সেতু দীর্ঘ কয়েক বছর আগে নির্মাণের কাজ সম্পূর্ণ হলেও দুই পাড়ের অ্যাপ্রোচ রোড ও ফ্লাই ওভার নির্মাণে জটিলতার কারণে আটকে রয়েছে সারা পার। এলাকার সাধারণ মানুষজন চাইছে দ্রুত কংক্রিটের সেতু চালু করুক প্রশাস । ব্লক প্রশাসন সূত্রে খবর জমি জট কেটে গিয়েছে,অর্থ বরাদ্দ হতেই শুরু হয়েছে কাজ। এখন দেখার ছাব্বিশে নির্বাচনের আগে দীর্ঘ প্রতীক্ষার ব্রিজের জট কাটে কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: দীর্ঘ অপেক্ষার অবসান! ঘাটালের ভগবতী সেতুর অ্যাপ্রোচ রোড তৈরির কাজ শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল