TRENDING:

Cooch Behar News: কোচবিহারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল আস্ত বাড়ি, চোখের নিমেষে পুড়ে ছাই সব

Last Updated:

Cooch Behar News: কোচবিহারে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে ওই বাড়ির ভিতরে থাকা সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির সদস্যরা জানিয়েছেন, কেউ আহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ বসন্তের সন্ধ্যায় কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকা দাউ দাউ করে জ্বলে উঠল একটি বাড়ি। চোখের নিমেষে ভস্মীভূত হয়ে যায় ওই বাড়ির সব কিছু। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কোচবিহারে বিধ্বংসী আগুন | প্রতীকী ছবি
কোচবিহারে বিধ্বংসী আগুন | প্রতীকী ছবি
advertisement

শনিবার সন্ধ্যায় কোচবিহারের নিউ পাটাকুড়া এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ওই বাড়ির প্রায় সব সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বন্যায় ভিটেমাটি হারানো মানুষের পাশে রাজ্য! জিটিএ-র হাতে তুলে দেওয়া হল দেড় একর জমি, ৪৭টি পরিবার পাবে পাট্টা

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় প্রায় ৭টা নাগাদ হঠাৎ ওই বাড়িতে আগুন লাগে। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত সেটা স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে খবর।

এই ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অনেকক্ষণ আগে দমকলে খবর দেওয়া হলেও তাঁরা সময় মতো আসেনি। আশেপাশে অনেক বাড়ি ছিল, সেখানেও আগুন লেগে যেতে পারত বলে জানান তাঁরা।

advertisement

জানা গিয়েছে, এদিন ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের ভিতরের অধিকাংশ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে কেউ আহত না হলেও তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: কোচবিহারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল আস্ত বাড়ি, চোখের নিমেষে পুড়ে ছাই সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল