TRENDING:

Purulia News: গাঁয়ের অখ্যাত গৃহবধূর হাতের জাদু! কাঠের খাঁজে প্রাণ পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবাক পুরুলিয়াবাসী

Last Updated:

Purulia News: কাঠের টুকরোয় সামান্য কিছু হাতিয়ার চালিয়েই তৈরি হচ্ছে বিশ্বকবির অবয়ব। পুরুলিয়ার মালা সূত্রধরের এই শিল্প প্রতিভা এখন প্রশংসা কুড়াচ্ছে সকলের। সংসার সামলে কীভাবে তিনি এই কাজ করছেন, দেখুন ভিডিওতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার এক সাধারণ গৃহবধূ মালা সূত্রধর নিজের শিল্পীসত্তাকে কাজে লাগিয়ে তৈরি করছেন অনন্য কাঠের মূর্তি। কাঠের উপর নিখুঁত খোদাইয়ের মাধ্যমে তিনি গড়ে তুলছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, যা ইতিমধ্যেই এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ঘরের নিত্যদিনের কাজ সামলানোর ফাঁকেই ধৈর্য, নিষ্ঠা ও অসীম একাগ্রতায় কাঠের টুকরোর উপর ফুটিয়ে তুলছেন রবীন্দ্রনাথের মুখাবয়ব ও অভিব্যক্তি।
advertisement

সাধারণ কাঠের টুকরো তাঁর দক্ষ হাতে যেন রূপ নিচ্ছে একেকটি অসাধারণ শিল্পকর্মে। সূক্ষ্ম কারুকাজ ও যত্নের ছোঁয়ায় তৈরি এই কাঠের মূর্তিগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায় তাঁর শিল্পের প্রতি গভীর ভালবাসা ও নিষ্ঠা।

আরও পড়ুন: জঙ্গলের লতাপাতাই দিচ্ছে আয়ের হদিস! রকমারি জিনিস বানাচ্ছেন মহিলারা, ক্রেতারা লুফে নিতেই আসছে দু’হাত ভরে আসছে টাকা

advertisement

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের সেনেড়া গ্রামের বাসিন্দা মালা সূত্রধর জানান, “শিমুল কাঠ ব্যবহার করেই তিনি এই মূর্তি তৈরি করেন। প্রথমে মিল থেকে কাঠ কিনে এনে প্রায় ৮ ইঞ্চি মাপ করে কেটে নেন। তারপর ধাপে ধাপে খোদাই করে রবীন্দ্রনাথের মুখাবয়ব ফুটিয়ে তোলেন। শেষ পর্যায়ে রংয়ের কাজ সম্পন্ন করে তৈরি হয় এই অনন্য কাঠের মূর্তি।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন?
আরও দেখুন

তিনি আরও জানান, “বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও মেলায় এই মূর্তিগুলো বিক্রি করেন। এর মাধ্যমে ধীরে ধীরে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।” মালা সূত্রধরের এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। অনেকেই তাঁর তৈরি কাঠের রবীন্দ্রনাথ সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করছেন। গ্রামের এক সাধারণ গৃহবধূর হাতে এমন অভিনব শিল্পকর্মের সৃষ্টি এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি দিন দিন বাড়ছে তাঁর এই শিল্পকর্মের জনপ্রিয়তাও।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: গাঁয়ের অখ্যাত গৃহবধূর হাতের জাদু! কাঠের খাঁজে প্রাণ পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবাক পুরুলিয়াবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল