TRENDING:

Drinking Water Crisis: এক ফোঁটা জলের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ, রাস্তার কলে লম্বা লাইন! গ্রীষ্মের আগেই পরিস্থিতি হাতের বাইরে

Last Updated:

Purulia Drinking Water Crisis: গ্রীষ্মের শুরুর আগেই শহরবাসীরা জল কষ্টে ভুগছে। পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডে এখন থেকেই পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। খোলা মুখ নল থেকে অপচয় হচ্ছে পানীয় জল। সবমিলিয়ে ক্ষুব্ধ শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রুক্ষ জেলা পুরুলিয়া। এই জেলার অন্যতম বড় সমস্যা জল। গ্রীষ্মের দিনে এই সমস্যা আরও বেশ কয়েকগুণ বেড়ে যায়। ‌তবে এবার গ্রীষ্মের শুরুর আগেই শহরবাসীরা জল কষ্টে ভুগছে। পুরুলিয়া পৌরসভার ২৩ টি ওয়ার্ডের মধ্যে কোথাও দিনে একবার, আবার কোথাও দু-দিনে একবার পানীয় জল সরবরাহ করা হচ্ছে। বছরের প্রায় সবদিনই চাহিদা অনুযায়ী পানীয় জল না পাওয়ায় চরম সমস্যায় ভুগছেন শহরবাসীরা।
advertisement

শহরের ২৩-টি ওয়ার্ডে বর্তমানে প্রায় ১২ হাজার বাড়িতে বাড়ি, বাড়ি জল সংযোগ দেওয়া হয়েছে। প্রায় ৭ হাজার বাড়িতে জল সংযোগের আবেদন এখনও বকেয়া রয়েছে। রাস্তার ধারে ধাকা সর্বসাধারণের নল থেকে জল সংগ্রহ করতে হলে দিতে হয় লম্বা লাইন। কোথাও আবার খোলা মুখ নল থেকে অপচয় হচ্ছে পানীয় জল। এতে রীতিমত ক্ষুব্ধ শহরবাসী। তাই এবার জল কষ্টের স্থায়ী সমাধানের দাবি তুলছেন তারা।

advertisement

আরও পড়ুন: ভ্যাকসিন থেকে জিনপ্রযুক্তি, সবই এবার হাতের মুঠোয়! বইয়ের জটিল পাতা ল্যাবে হল জলভাত, বায়োটেকনোলজির জাদুতে মজেছে পড়ুয়ারা

এ বিষয়ে পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ বলেন, জল সমস্যার স্থায়ী সমাধানে জোর দেওয়া হয়েছে। পৌরসভার জল বিভাগের টিমের সঙ্গে চলছে দফায়, দফায় বৈঠক। গ্রীষ্মের মরশুমের আগেই জলের সমস্যার সমাধান করা এবং প্রয়োজনে ওয়ার্ডে, ওয়ার্ডে ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

গ্রীষ্ম এলেই জলকষ্ট শুরু হয়ে যায় পুরুলিয়ার সমস্ত জায়গায়। শহর থেকে গ্রাম, বেশিরভাগ জায়গাতেই একই চিত্র দেখতে পাওয়া যায়। দীর্ঘদিনের এই সমস্যায় জেরবার পুরুলিয়াবাসী।‌ তবে এবার পৌর প্রশাসনের উদ্যোগে জল কষ্ট নিবারণ হবে এমনটাই আশা করছে শহরবাসী।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Drinking Water Crisis: এক ফোঁটা জলের জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ, রাস্তার কলে লম্বা লাইন! গ্রীষ্মের আগেই পরিস্থিতি হাতের বাইরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল