TRENDING:

Purulia News: টেবিলের চকলেটে মিষ্টিমুখ, মানুষের বিপদে পাশে থাকা! জনদরদী বিডিওর বদলি, মন ভার বাসিন্দাদের

Last Updated:

Purulia News: প্রশাসনিক চেয়ারের দূরত্ব ঘুচিয়ে যিনি হয়ে উঠেছিলেন সাধারণের আপনজন। আড়ষার সেই বিডিও গোপাল সরকারের বদলির খবর আসতেই মন খারাপ ব্লকবাসীর। চকোলেটের মাধুর্য আর কাজের নিষ্ঠায় তিনি কীভাবে মন জয় করলেন, দেখুন এই প্রতিবেদনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কোনও শিক্ষক যখন বিদ্যালয় থেকে অবসর নেন তখন ছাত্র-ছাত্রীদের দেখা যায় মন ভার করতে। ‌তবে কোনও সরকারি আধিকারিকের বদলিতে মানুষের যে মন ভার হতে পারে তা একেবারেই বিরল। ‌ জঙ্গলমহল পুরুলিয়ার প্রত্যন্ত একটি এলাকা আড়ষা। বহু মানুষের বসবাস এই ব্লকে। এই ব্লকের বিডিও গোপাল সরকার। ‌তিনি পেশায় একজন সরকারি আধিকারিক হলেও এলাকাবাসীদের মনের মানুষ, ঘরের মানুষ।
advertisement

বিগত বেশ কয়েকটা বছরে এলাকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন তিনি। ‌গ্রামাঞ্চলের সরল সাদাসিদে মানুষগুলো যারা সরকারি দফতরে যেতে অনেক সময় দ্বিধাদন্ধের মধ্যে পড়ে যেতেন। তাদের কাছে সরাসরি পৌঁছে যেতেন বিডিও গোপাল সরকার।

আরও পড়ুন: শিলিগুড়িতে নাগরিক পরিষেবায় নতুন জোয়ার! অ্যাম্বুল্যান্স টু টোটো, একগুচ্ছ উপহার পুরনিগমের

advertisement

যে-কোনও সময় মানুষের সমস্যার কথা শুনলেই ছুটে যেতেন। নিজের ব্লক অফিসেই এলাকার মানুষের মনের কথা শুনতে রেখেছিলেন ‘মনের খাতা’ যেখানে ব্লকে আসা মানুষজন নিজের অভিজ্ঞতার কথা লিখে যেতেন। এছাড়াও টেবিলের উপর রাখতেন একটি চকলেটের বাক্স। ‌যাতে ব্লক অফিস এসে কেউ খালি হাতে ফিরে না যায়। সকলের হাতে একটি করে চকলেটও তুলে দিতেন তিনি। ‌ তার এই সমস্ত কর্মকাণ্ড তাকে সকলের প্রিয় করে তুলেছিল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে এবার যে চলে যাওয়ার পালা। কারণ সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছে তার বদলির। তিনি দার্জিলিং -এর ডিএমডিসি পদে যোগদান করছেন।‌ মনের মানুষ, ঘরের ছেলে চলে যাওয়ায় মন ভার আড়ষার বাসিন্দাদের। এবিষয়ে আড়ষার চিতিডি গ্রামের বাসিন্দা ভক্তিপদ মাহাতো ও পূর্ণিমা মাহাতো বলেন, “বিডিও সাহেব চলে যাওয়াতে আমাদের সকলেরই মন খারাপ। ‌কারণ তিনি এতদিনে আমাদের পরিবারের সদস্যের মতোই হয়ে গিয়েছিলেন।‌ যে কোনও সমস্যার কথা শুনলেই তিনি ছুটে আসতেন। তাই তার বদলিতে আমাদের সকলেরই মন ভার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিংয়ে গিয়ে উধাও শিক্ষিকা স্ত্রী...! গেলেন কোথায়? জেলা জুড়ে খোঁজ খোঁজ স্বামীর!
আরও দেখুন

এলাকার মানুষের মনের মানুষ বিডিও গোপাল সরকার। মানুষের সমস্যার কথা শুনলেই তিনি সঙ্গে সঙ্গে ছুটে যেতেন সেখানে। একেবারে পরিবারের মানুষের মতোই পাশে দাঁড়াতেন আড়ষা ব্লক এলাকার বাসিন্দাদের। ‌ তিনি যে আড়ষাবাসীর প্রাণের মানুষ মনের মানুষ। তাই চোখের জলেই বিডিওকে বিদায় জানাচ্ছে এলাকার মানুষজন।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: টেবিলের চকলেটে মিষ্টিমুখ, মানুষের বিপদে পাশে থাকা! জনদরদী বিডিওর বদলি, মন ভার বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল