TRENDING:

Purulia News: প্রাক্তন সেনার বিনামূল্যের প্রশিক্ষণেই বাজিমাত! একসঙ্গে জঙ্গলমহলের ২১ বেকার যুবক-যুবতীর কেল্লাফতে, মোট সংখ্যাটা নজরকাড়া

Last Updated:

Purulia News:জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের বড় সাফল্য! প্রাক্তন সেনার নিঃস্বার্থ ও বিনামূল্যের প্রশিক্ষণে একসঙ্গে চাকরি পেলেন ২১ জন চাকরিপ্রার্থী। জানুন ওই প্রাক্তন সেনার সমাজ গড়ার, বেকার যুবক-যুবতীদের চাকরির দিশা দেখানোর গল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলমহলের ছেলেমেয়েদের চাকরির দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো। ‌ নিজ উদ্যোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। ‌সেখানে জঙ্গলমহলের ছেলেমেয়েরা ফিজিক্যাল ট্রেনিং নিয়ে থাকেন। আর তাতেই মিলেছে বিরাট সাফল্য। ‌পুরুলিয়ার এই ইনস্টিটিউট থেকে এবছর মোট ২১ জন ছাত্র-ছাত্রী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতা অর্জন করেছেন।
advertisement

তাদের কেউ কেউ যুক্ত হতে চলেছেন ভারতীয় সেনাবাহিনীতে, কেউ নৌবাহিনী ও কেউ এসএসজিডি আধা সামরিক বাহিনীতে। ২০১৯ সাল থেকে পথ চলা শুরু হয়েছিল এই ইনস্টিটিউটের। ‌এখনও পর্যন্ত প্রায় ১৪০ জন ছাত্র-ছাত্রী এখান থেকে চাকরি সুযোগ পেয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে ভারতের প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো এই ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল ট্রেনিং দিয়ে থাকেন। ‌ এছাড়াও এখানে পড়াশোনার জন্য বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা ট্রেনিং দিতে আসেন। অনুপ বাবুর এই প্রচেষ্টায় পুরুলিয়ার ছাত্র-ছাত্রীরা দেশ সেবায় নিয়োজিত হতে পারছেন।

advertisement

আরও পড়ুন: মেলার মাঠেই বাজল বিয়ের সানাই! ‘যদিদং হৃদয়ং’ মন্ত্রে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল, ভূরিভোজের সঙ্গে মিলল উপহার

এ বিষয়ে অনুপ কুমার মাহাতো বলেন, তার মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের মাঠে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলা। কারণ অনেকেই পরীক্ষায় পাশ করার পরেও মাঠে ফেল করে যায়।‌ তাই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পুরুলিয়ার ছেলে-মেয়েদের প্রস্তুত করে তুলছেন। যাতে কেউ ফিজিক্যাল ফিটনেসের জন্য বাদ না পড়ে যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এ বিষয়ে প্রশিক্ষণরত এক ছাত্র মহেশ্বর গড়ায় বলেন, তিনি একসঙ্গে দুটো চাকরি পেয়েছেন। এতে তার ভীষণই ভাল লাগছে। খুবই ভাল ট্রেনিং হয় এখানে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, অনুপ মাহাতো যেভাবে পুরুলিয়া ছেলে-মেয়েদের জন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয়। একসঙ্গে ২১ জন ছেলেমেয়ে বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে অনুপ বাবুর কাছে ট্রেনিং নিয়ে। ‌এটা জঙ্গলমহলের গর্ব। বহু ক্ষেত্রেই দেখা যায় রিটেন পরীক্ষায় পাশ করার পরেও ফিজিক্যাল ট্রেনিং-এ পিছিয়ে পড়ে পড়ুয়ারা। ‌সেই সমস্ত ছেলে-মেয়েদের সঠিকভাবে গাইড করতে এগিয়ে এসেছেন প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল। ‌

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: প্রাক্তন সেনার বিনামূল্যের প্রশিক্ষণেই বাজিমাত! একসঙ্গে জঙ্গলমহলের ২১ বেকার যুবক-যুবতীর কেল্লাফতে, মোট সংখ্যাটা নজরকাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল