পুরুলিয়া শহরে রোটারি এসআরএমসি লাইব্রেরি। ২০২০ সালে এই লাইব্রেরি সূচনা হয়েছিল। সেই সময় মাত্র ১০ জন পড়ুয়া নিয়ে পথচলা শুরু করেছিল এই গ্রন্থাগার। বর্তমানে ২০০ জনের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে এখানে। একেবারে বিনামূল্যে তারা পড়াশোনা করতে পারে। রয়েছে ফ্রি ওয়াইফাই, পানীয় জলের সু-ব্যবস্থা। এছাড়াও উন্নতমানের সমস্ত বই রয়েছে এই লাইব্রেরিতে।
advertisement
এ বিষয়ে লাইব্রেরিয়ান অজয় চ্যাটার্জী বলেন, বইয়ের গুরুত্ব বাড়ছে ধীরে ধীরে। পড়ুয়া সংখ্যাও বাড়ছে তাদের লাইব্রেরিতে। এখানে পড়াশোনা করে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন।
এ বিষয়ের রটারির প্রেসিডেন্ট কুনাল রাজগড়িয়া বলেন, আগামী দিনে এই লাইব্রেরি মর্ডান লাইব্রেরি হয়ে উঠবে। আগামী দিনে এই লাইব্রেরিকে আরও উন্নতমানের করে তোলা হবে, এমনটাই বলছে কর্তৃপক্ষ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লাইব্রেরিতে আসা এক পড়ুয়া বলেন, তিনি প্রায় আড়াই বছর ধরে এই লাইব্রেরিতে আসছেন। খুবই ভাল পঠন-পাঠনের পরিবেশ রয়েছে এখানে। অনেকটাই উপকার পাচ্ছেন তিনি। প্রান্ত্রিক জেলার ছেলে-মেয়েদের পড়াশোনার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই লাইব্রেরি হওয়ায় অনেকটাই উপকৃত হচ্ছে পুরুলিয়ার পড়ুয়ারা।





