TRENDING:

Suvendu Adhikari: ১৭৭ আসনে জিতছেই বিজেপি? রামনগরের সভায় সংখ্যা বলে দিলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

নিজের কেন্দ্র নন্দীগ্রাম ছাড়াও এ দিন পূর্ব মেদিনীপুরের রামনগর এবং পটাশপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি অন্তত ১৭৭টি আসন দখল করবে৷ এ দিন পূর্ব মেদিনীপুরের রামনগরে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement

এ দিন রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে একটি সভা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, বিজেপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ূবে৷ আমার কথা রেকর্ড করে রাখুন৷ ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, ২০২৬-এ ১৭৭-এর নীচে নামবে না৷ তার উপরে কোথায় যাবে বলছি না৷ ৪ মে বিকেলে দেখা হবে৷

রামনগরের সভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, আগের বার বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন হারিয়ে পাঠাবো৷ এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

এসআইআর-এর বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় তৃণমূলের চিন্তা বেড়েছে বলেও এ দিন কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকায় কত দূষিত জল ছিল! প্রথম পর্বে ব্রেকফাস্টে ৫৮ লক্ষ বাদ গিয়েছে, লাঞ্চে গিয়েছে ৬০ লক্ষ৷ এখনও ডিনার হয়নি৷ সন্ধেবেলা লিকার চা আর চিনা বাদাম হয়েছে৷ তাতে ৩২ লক্ষের মধ্যে ১৪ লক্ষ বাদ চলে গিয়েছে৷ আরও ২৮ লক্ষ বাকি৷ তাহলে এই মুহূর্তে ৭৯ লক্ষ বাদ চলে গিয়েছে৷ মনে আছে তো আগে আমি কী বলেছিলাম? যা নাম বাদ গিয়েছে তার ৯০ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: ১৭৭ আসনে জিতছেই বিজেপি? রামনগরের সভায় সংখ্যা বলে দিলেন শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল