TRENDING:

TMC: উল্টে গেল হিসেব! কোলাঘাটে অভিষেকের সভায় হাজির কোন নেতা? পূর্ব মেদিনীপুরে বড় স্বস্তি তৃণমূলে

Last Updated:

পূর্ব পাঁশকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসীমকুমার মাজির সমর্থনে এ দিন কোলাঘাটে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল৷ তার উপর ভোটের ঠিক আগে তাঁর নিরাপত্তারক্ষীও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল৷ এই দুইয়ের জেরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই জল্পনা ছড়িয়েছিল৷ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এক সময়ের দাপুটে নেতা বিজেপি-তে যোগ দেবেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়৷
তমলুকে তৃণমূলের সভায় হাজির সৌমেন মহাপাত্র৷
তমলুকে তৃণমূলের সভায় হাজির সৌমেন মহাপাত্র৷
advertisement

যদিও সেই সমস্ত জল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত শুক্রবার কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র৷ একা সৌমেন মহাপাত্র নন, এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়েছিলেন বিপ্লব রায় চৌধুরীও৷ সৌমেন মহাপাত্রর মতোই বিপ্লব রায় চৌধুরীকেও এবার টিকিট দেয়নি তৃণমূল৷

এ দিন পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত কোলাঘাটেই সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ এ বার পাশকুড়া কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক এবং মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বদলে অসীমকুমার মাজিকে প্রার্থী করেছে তৃণমূল৷ অন্যদিকে তমলুকে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের জায়গায় দীপেন্দ্র নারায়ণ রায়কে প্রার্থী করেছে তৃণমূল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কুরুক্ষেত্রের রণভূমিতে বাসন্তী পুজো! ১৬ লক্ষ বাজেটে 'কুর্সি' দখলের লড়াই, দেখুন চোখ ধাঁধানো মণ্ডপ
আরও দেখুন

গত কয়েক মাস ধরেই সৌমেন মহাপাত্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছিল৷ মন্ত্রিত্ব হারানোর পর কিছু দিন আগে সৌমেন মহাপাত্রের নিরাপত্তারক্ষীও প্রত্যাহার করে নেয় পুলিশ৷ ক্ষোভের সঙ্গে প্রবীণ এই তৃণমূল নেতা অভিযোগ করেছিলেন, দল অথবা প্রশাসনের পক্ষ থেকে কেউই তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেনি৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
TMC: উল্টে গেল হিসেব! কোলাঘাটে অভিষেকের সভায় হাজির কোন নেতা? পূর্ব মেদিনীপুরে বড় স্বস্তি তৃণমূলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল